এক্সপ্লোর

এখনই অবসর নয়, ‘যতদিন পারব জাতীয় দলকে সাহায্য করে যাব’, জানালেন মেসি

দেশের জার্সি গায়ে ১৩৫টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। গোল করেছেন ৬৮টি।

বেলো হরাইজন্তে: সাল ২০১৬। কোপা আমেরিকার ফাইনাল। চিলির কাছে ২-০ গোলে হেরে কোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল লিওনেল মেসি ও আর্জেন্টিনার। তারপরই আবেগতাড়িত ফুটবল যুবরাজ সিদ্ধান্ত নিয়েছিলেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন না। তবে সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেননি মারাদোনার উত্তরসূরী। অবসর ভেঙে ফিরেছেন জাতীয় দলে। খেলছেন বিশ্বকাপও। তবে স্পপ্ন অধরাই থেকেছে। ২০১৪ সালে ফাইনালে গিয়েছিল দল। আর ২০১৮-তে তারও অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল সাদা নীল জার্সির সফর। সমর্থকরা আশা করেছিলেন কোপা জিতে দুধের স্বাদ ঘোলে মেটাবেন এলএমটেন। এবার সেটাও হল না। বেলো হরাইজন্তে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকেই ছুটি হয়ে গেল আর্জেন্টিনার। তবে এখনই ছুটি নিচ্ছেন না মেসি। অবসর জল্পনা উড়িয়ে বাঁ পায়ের জাদুকর জানিয়ে দিলেন, তিনি অবসর নিয়ে ভাবছেন না। যতদিন দলকে সাহায্য করতে পারবেন, তিনি জাতীয় দলের হয়ে খেলবেন।

আর্জেন্টিনার হয়ে সব থেকে বেশি গোল করা ফুটবল তারকা জানিয়েছেন, “যতদিন দলের সাহায্য করতে পারব, খেলব। এই গ্রুপের সঙ্গে আমি স্বচ্ছন্দ অনুভব করছি। ” একই সঙ্গে ৩২ বছর বয়সী এই মহাতারকা নবপ্রজন্মের আর্জেন্টিনা দল নিয়েও আশার আলো দেখছেন। তাঁর কথায়, “প্রতিভাবান এই প্রজন্ম প্রমাণ করেছে, তাঁরা দেশকে কতটা ভালবাসে।” এই ফুটবলারদের ভবিষ্যৎ আছে বলেই মনে করেন লিও।

এখনও পর্যন্ত দেশের জার্সি গায়ে ১৩৫টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। গোল করেছেন ৬৮টি। তার মধ্যে ৬২টি গোলই এসেছে বাঁ পা থেকে। ৪টি রয়েছে ডান পায়ে। এই ৬৮টি গোলের মধ্যে ১৪টি গোল পেনাল্টি করেছেন এলএমটেন। এছাড়াও ৪০টি গোলে কোনও না কোনওভাবে সহযোগিতা রয়েছে তাঁর। যা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের একেবারে শিখরে। গ্যাবরিয়েল বাতিস্তুতা (৫২), সার্জিও আগুয়েরো (৩৯), হার্নান ক্রেসপোরা (৩৫) এই তালিকায় মেসির অধস্তন। দেশের হয়ে গোলের নিরিখে মেসির ধারের কাছে নেই বিশ্বকাপ জয়ী কিংবদন্তী দিয়েগো মারাদোনাও (৩৪)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের ঢেউ, অবশেষে মুখ খুললেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি
মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের ঢেউ, অবশেষে মুখ খুললেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget