এক্সপ্লোর

একপেশে ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৩ রানে হারাল ভারত

কটক: #এক তরফা ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৩ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা কোনও সময়ই সেভাবে জয়ের আশা জাগিয়ে তুলতে পারেনি। দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই একের পর এক আউট হতে থাকেন। শেষপর্যন্ত ১৬ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৫ রানে নিলোসন ডিকওয়েলাকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন ভারতের পেসার জয়দেব উদানকোট।এরপর চাহলের বলে আউট হয়ে যান উপল থরাঙ্গা। অ্যাঞ্জোলে ম্যাথিউজ ও গুণরত্নেকে আউট করে ফের আঘাত হানেন যজুবেন্দ্র চাহল। কুলদীপের বলে আউট হয়ে যান কুশল পেরেরা। ১০.২ ওভারে ৫৮ রানে অর্ধেক ইনিংস গুটিয়ে যায় শ্রীলঙ্কার। বাকি পাঁচ উইকেটও চাহল, হার্দিক পান্ড্য ও কুলদীপ দ্রুতই তুলে নেন। ভারতের হয়ে চাহল ২৩ রানে ৪, হার্দিক ২৯ রানে ৩, কুলদীপ ১৮ রানে ২ এবং উদানকোট ২ ওভারে ৭ রানে ১ উইকেট নেন। #শ্রীলঙ্কার সামনে জন্য ১৮১ রানের লক্ষ্য রাখল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮০ রান করে ভারত। ধোনি ২২ বলে ৩৯ এবং মণীষ ১৮ বলে ৩১ রান করে অপরাজিত থেকে যান। দুজনের জুটিতে শেষ ৫.৩ ওভারে ৬৮ রান যোগ হয়। #ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। ৫ ওভারে ভারত ৩৮ রান করে। পঞ্চম ওভারের শেষ বলে ম্যাথিউজের বলে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। ১৩ বলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন তিনি। লোকেশ রাহুল মারমুখী মেজাজেই খেলতে থাকেন। তাঁর সঙ্গে ক্রিজে যোগ দেন শ্রেয়স আয়ার। ১০০ রান পার হয়ে যায় ভারত। ১২.৪ ওভারে ছন্দপতন। রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করে আউট হন শ্রেয়স। ২০ বলে ২৪ রান করেন তিনি। ১০১ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। এরপর ১৪.৩ ওভারে ৪৮ বলে ৬১ রান করে আউট হন রাহুল। ভারতের স্কোর তখন ১১২। ধোনি ও মনীষ পান্ডে ক্রিজে রয়েছেন। ভারতের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ হারের পর এবার টি-২০ সিরিজে শুরু করল শ্রীলঙ্কা। আজ কটকের বারাবটি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা। তবে ভারতীয় দলের যে দক্ষতা, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস, তাতে রোহিত শর্মারাই এই ম্যাচ ও সিরিজ জিতবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, দীনেশ কার্তিক, মণীশ পাণ্ডে, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, জয়দেব উনাদকাট ও যুজবেন্দ্র চাহল। শ্রীলঙ্কা দল- উপুল থরঙ্গা, নিরোশন ডিকওয়েলা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুণরত্নে, থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শনাকা, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়, বিশ্ব ফার্নান্দো ও নুয়ান প্রদীপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget