এক্সপ্লোর

কেরিয়ারের শুরুতে পাশে দাঁড়িয়েছিলেন, ধোনির সমালোচনা দুর্ভাগ্যজনক, বললেন কোহলি

আমি যখন দলে সুযোগ পেলাম তখন কয়েকটা ম্যাচ পর ওর সামনে অন্য কাউকে দিয়ে পরীক্ষার সুযোগ ছিল। আমি সুযোগ কাজে লাগিয়েছিলাম। কিন্তু ওই সময় ওর কাছ থেকে যে সমর্থন পেয়েছিলাম, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ধোনি আমাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছিল।ওই সুযোগ খুব বেশি তরুণ ক্রিকেটার পায় না।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে যেভাবে সমালোচনা করা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন বিরাট কোহলি। ধোনির এই দুর্ভাগ্যজনক সমালোচনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। এক সাক্ষাত্কারে কোহলি বলেছেন, অধিনায়ক হিসেবে ধোনি একটা সময় তাঁর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। সে কথা তিনি ভুলে যাননি। কোহলি বলেছেন, অনেকে যেভাবে ধোনির সমালোচনায় মুখর হচ্ছেন, তা খুবই দুর্ভাগ্যজনক। আমার কাছে বিশ্বস্ততাই সবচেয়ে বড় ব্যাপার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম অধিনায়ক ধোনি সম্পর্কে তাঁর শ্রদ্ধা কতটা গভীর, তা আরও একবার জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, আমি যখন দলে সুযোগ পেলাম তখন কয়েকটা ম্যাচ পর ওর সামনে অন্য কাউকে দিয়ে পরীক্ষার সুযোগ ছিল। আমি সুযোগ কাজে লাগিয়েছিলাম। কিন্তু ওই সময় ওর কাছ থেকে যে সমর্থন পেয়েছিলাম, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ধোনি আমাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছিল।ওই সুযোগ খুব বেশি তরুণ ক্রিকেটার পায় না। আসলে যখন কোনও বিচক্ষণ মস্তিষ্ক দুরন্ত পারফর্মারের খোঁজ পায় তখন তাদের একে অপরের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে উঠতে বাধ্য। কোহলি-ধোনির সম্পর্কেও এর ব্যতিক্রম হয়নি। কোহলি বলেছেন, ফিল্ডিং সাজানো ও বোলার পরিবর্তনের মতো ব্যাপারে আমরা বলি, তুমি অ্যাঙ্গেলগুলো ভালো জানো, পিচে পেস কেমন, তাও জানো..এবং এজন্যই আমাদের মধ্যে এত পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা রয়েছে। কোহলি আরও একবার বলেছেন, ম্যাচের পরিস্থিতি পড়ে নেওয়ার ক্ষমতায় ধোনির জুড়ি কেউ নেই। কোহলি বলেছেন, ও এমন একজন যে পুরো ম্যাচটাই হাতের তালুর মতো বুঝে নিতে পারে। প্রথম বল থেকে ৩০০ তম বল (৫০ ওভার)-ও ম্যাচটা খুব ভালো বোঝে। আমি বলব না যে ওকে পাওয়াটা একটা বিলাসিতা। কিন্তু আমি সৌভাগ্যবান যে স্ট্যাম্পের পিছনে ওর মতো মনের কাউকে পেয়েছি। উইকেটরক্ষক হিসেবে ধোনি স্ট্যাম্পের পিছনে থাকায় কোহলি দূরে ফিল্ডিং করতে পারেন। কেননা, কোহলির ছোটার গতি ও থ্রো শক্তিশালী। কোহলি বলেছেন, দিনের শেষে আমি ম্যাচের কৌশল স্থির করতে মাহি ভাই ও রোহিতের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে চাই। কোহলি বলেছেন, ডেথ ওভারগুলিতে আমি জানি যে আমাকে আউট ফিল্ডে থেকে দলের প্রয়োজনমতো কাজ করতে হয়। কারণ, আমার স্বভাবই হল, শুধু মাঠে থাকা নয়, দলের জন্য কিছু না কিছু করা। ৩০-৩৫ ওভার পর আমি আউট ফিল্ডি চলে যাই। এটা একেবারে স্বয়ংক্রিয়ভাবে ঘটে। ভারতের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট অধিনায়ক। তিনি বলেছেন, দলের ১৫ জনকে নিয়ে খুশি। এটা খুবই ভারসাম্যযুক্ত দল। কারণ, প্রত্যেকেই ভালো শেপে রয়েছে।

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে একা কুম্ভ হয়ে লড়ছেন নিকোলস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, প্রথম ইনিংসে একা কুম্ভ হয়ে লড়ছেন নিকোলস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget