এক্সপ্লোর

RR vs LSG IPL 2023: রাহুলের লখনউকে হারাতে রাজস্থান রয়্যালসকে তুলতে হবে ১৫৫ রান

RR vs LSG 1st Innings Highlights: প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস আটকে গেল ১৫৪/৭ স্কোরে। ম্যাচ জিততে ১৫৫ রান তুলতে হবে রাজস্থানকে।

জয়পুর: ঘরের মাঠে দাপট রাজস্থান রয়্যালসের (RR vs LSG)। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস আটকে গেল ১৫৪/৭ স্কোরে। ম্যাচ জিততে ১৫৫ রান তুলতে হবে রাজস্থানকে।

টস জিতে লখনউকে প্রথমে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক। সঞ্জু স্যামসন বলেছিলেন, পিচ দেখে ভাল মনে হচ্ছে। দলে একটিই পরিবর্তন করেন তিনি। অ্যাডাম জাম্পার পরিবর্তে খেলান ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। লখনউ অধিনায়ক কে এল রাহুল বলেছিলেন, টস জিতলে তিনিও প্রথমে ফিল্ডিংই নিতেন। তবে এদিনও সুযোগ পাননি কুইন্টন ডি'কক। পরিবর্তে সুযোগ দেওয়া হয় নিকোলাস পুরানকে। আর ওপেনিং করানো হয় কাইল মেয়ার্সকে।

লখনউ শুরুটা করেছিল সতর্ক ভাবে। শুরুতে উইকেট পড়েনি। তবে খুব একটা আগ্রাসী ব্যাটিংও করেননি লখনউয়ের দুই ওপেনার কে এল রাহুল ও মেয়ার্স। ৩২ বলে ৩৯ রান করে রাহুল যখন আউট হন, ১০.৪ ওভারে ৮২ রান বোর্ডে তুলেছে লখনউ। রান রেট প্রায় ৮। মনে করা হয়েছিল, হাতে উইকেট থাকায় পরের ৯-১০ ওভারে ব্যাট হাতে ঝড় তুলবেন লখনউ ব্যাটাররা।

কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। রাজস্থান বোলারদের বিরুদ্ধে ব্যর্থ লখনউয়ের মিডল অর্ডার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে নজরকাড়া ব্যাটিং করছেন আয়ূষ বাদোনি। তবে বুধবার ব্যাট হাতে ব্যর্থ তিনি। তিন নম্বরে নেমে ৪ বলে মাত্র ১ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান তিনি। দীপক হুডা ৪ বলে ২ রান করে আউট হন। লড়াই করলেন একমাত্র কাইল মেয়ার্স। ঝকঝকে হাফসেঞ্চুরি করেন তিনি। ৪২ বলে ৫১ রান করে অশ্বিনের শিকার তিনি।

বিনা উইকেটে ৮২ থেকে ১০৪/৪ হয়ে যায় লখনউ। মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরান পাল্টা লড়াই করেছিলেন। কিন্তু কেউই বড় রান পাননি। ১৬ বলে ২১ রান করে ফেরেন স্টোইনিস। ২০ বলে ২৯ রান করেন পুরান। ৪ রানে অপরাজিত ছিলেন ক্রুমাল পাণ্ড্য।

রাজস্থান বোলারদের মধ্যে সেরা আর অশ্বিন। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে ২ উইকেট নেন তিনি। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ১ উইকেট নেন। একটি মেডেনও নেন তিনি। তবে ৪ ওভারে ৪১ রান খরচ করেন যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন: জেটের গতিতে উত্থান, ২০ বছরের তরুণই ফের স্বপ্ন দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget