এক্সপ্লোর

Luis Suarez: ফের একসঙ্গে মেসি-সুয়ারেজ, ইন্টার মায়ামির হয়ে সই করলেন উরুগুয়ান তারকা

Inter Miami: মার্কিন মুলুকের ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন লুইস সুয়ারেজ।

মায়ামি: বার্সেলোনার হয়ে তাঁরা এক সময় একসঙ্গে ফুটবলবিশ্ব শাসন করেছেন। সেই তারকাজুটিকে ফের একবার একসঙ্গে মাঠে নামতে দেখা যাবে। ফের একসঙ্গে একই ক্লাবের হয়ে খেলবেন লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং লিওনেল মেসি (Lionel Messi)। জল্পনা ছিলই। সেই জল্পনা মতোই মার্কিন মুলুকের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিলেন লুইস সুয়ারেজ। এক বছরের চুক্তিতে এমএলএসের ক্লাবে সই করলেন উরুগুয়ান তারকা স্ট্রাইকার।

ব্রাজিলিয়ান দল গ্রেমিও ছাড়ার আগে থেকেই সুয়ারেজের ইন্টার মায়মিতে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনা সত্যি হল। ডেভিড বেকহ্যামের (David Beckham) মালিকাধীন ইন্টার মায়ামিতে সুয়ারেজ যে ফের শুধু মেসির সঙ্গেই জুটি বাঁধবেন তা নয়। তাঁর আরও দুই প্রাক্তন বার্সা সতীর্থ সার্জিও বুস্কেতস এবং জর্দি আলবাও রয়েছেন এই দলেই। চার তারকাই বার্সার ২০১৫ সালের ট্রেবলজয়ী দলের অঙ্গ ছিলেন। তাঁরা নতুন ক্লাবের হয়েও একসঙ্গে মাঠে ফুল ফোটাবেন, এই আশাতেই থাকবেন দলের সমর্থকরা।

 

সুয়ারেজ দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত বেকহ্যাম। তিনি বলেন, 'লুইসের মতো দক্ষতার একজন খেলোয়াড়কে সই করাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ও এমন একটা দলে যোগ দিতে চলেছে, যা পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করছে। ওর প্রাক্তন সতীর্থদের পাশাপাশি আমাদের অ্যাকাডেমির তরুণদের ও মাঠে নামবে এবং তার জন্য আমরা সকলেই উৎসুক হয়ে আছি।'

আর সুয়ারেজ? তিনি নিজের কেরিয়ারের শেষবেলায় এসেও নতুন ক্লাবের হয়ে আরও খেতাব জিততে সাফল্য পেতে মরিয়া। উরুগুয়ান তারকা বলেন, 'ইন্টার মায়ামিতে এই নতুন চ্যালেঞ্জটা নিতে আমি মুখিয়ে রয়েছি। এই ক্লাবের আরও খেতাব জয়ের স্বপ্ন সত্যি করতে আমি মুখিয়ে রয়েছি। আমদের সাফল্যের বিষয়ে আমি আশাবাদী। ইন্টার মায়ামি সমর্থক, যাদের বিষয়ে এত কিছু শুনেছি, তাঁদের মুখে হাসি ফোটাতে আমি নিজের সেরাটা দেব।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: প্যাড, গ্লাভস না পরেই ব্যাটিংয়ে নেমে পড়লেন রউফ, পাক তারকার কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget