এক্সপ্লোর

Luis Suarez: ফের বন্ধু মেসির সঙ্গে খেলার সম্ভাবনা! ইন্টার মায়ামিতে সই করতে চলেছেন সুয়ারেজ়?

Inter Miami: ইন্টার মায়ামির হয়ে এক বছরের চুক্তিতে সই করতে পারেন লুইস সুয়ারেজ়।

নয়াদিল্লি: জুলাই মাসেই প্যারিস সঁ জরমঁ ছেড়ে মার্কিন মুলুকের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিয়েছেন। তারপর পরই তাঁর দুই প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সার্জিও বুস্কেতস এবং জর্দি আলবাও ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। এবার আরও এক বার্সেলোনা প্রাক্তনীর মার্কিন মুলুকের ক্লাবে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা। কে তিনি? তিনি উরুগুয়ের মহাতারকা লুইস সুয়ারেজ় (Luis Suarez)।

সুয়ারেজ় সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওয়ের হয়ে নিজের ক্লাব ফুটবল খেলছিলেন। তবে ব্রাজিলিয়ান মরশুম শেষে গ্রেমিওর সঙ্গে তাঁর সম্পর্কও ছিন্ন হতে চলেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী মরশুম শেষেই তিনি গ্রেমিও ছেড়ে মার্কিন মুলুকের ক্লাব ইন্টার মায়ামির হয়ে সই করতে চলেছেন। সুয়ারেজ়ের ইন্টার মায়ামিতে যোগদান নিয়ে অনেকটা সময় ধরেই জল্পনা-কল্পনা চলছে। তবে সেই জল্পনা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। তিনি মেসি, বুস্কেতসদের সঙ্গে খেলতে আগ্রহী বলেই নাকি গ্রেমিওর সঙ্গে চুক্তিভঙ্গ করেছেন।

সুয়ারেজ়ের ক্ষেত্রে একমাত্র বাঁধা হয়ে দাঁড়াতে পারত মেজর লিগ সকারের (Major League Soccer) নিয়ম। এমএলএসের নিয়ম অনুযায়ী কোনও দল সর্বাধিক তিনজন 'ডেজ়িগনেটেড' খেলোয়াড় দলে নিতে পারেন। এই খেলোয়াড়দের এমএলএসের নির্ধারিত বেতনের অধিক বেতন দিয়ে সই করানো যায়। সেই তিনটি জায়গা ইতিমধ্যেই বুস্কেতস, আলবা ও মেসি নিয়ে নিয়েছেন। তাই সুয়ারেজ়ের ক্ষেত্রে এমনটা হওয়া সম্ভব নয়। তবে সুয়ারেজ়কে টিএএমের দ্বারা সই করানো হবে, যাতে তাঁর বেতন কম রাখা যায়। রিপোর্ট অনুযায়ী সুয়ারেজ় ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের চুক্তিতে সই করবেন। তিনি নতুন মরশুমে ফ্লোরিডার হয়ে মাঠে নামবেন। ফেব্রুয়ারির শুরুর দিকে এমএলএসের নতুন মরশুম শুরু হবে।

প্রসঙ্গত, সুয়ারেজ়কে সই করানোর জল্পনার মাঝেই নয়া পালক জুড়ল তাঁর বন্ধু মেসির মুকুটে। টাইমস ম্যাগাজিনের বিচারে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন মেসি। এই পুরস্কার জিতে মেসি লেব্রন জেমস, অ্যারন জাজ়দের তালিকায় নিজের নাম লেখালেন। মেসিই প্রথম ক্রীড়াবিদ যিনি আমেরিকান না হয়েও এই পুরস্কার জিতলেন।

১৯২৭ সালের পর থেকে প্রায় ১০০ বছর ধরে টাইমস এই পুরস্কার দিয়ে থাকে। অবশ্য সেরা অ্যাথলিটের পুরস্কার দেওয়াটা মাত্র বছর চারেক আগেই শুরু হয়েছে। লিওনেল মেসি এই মরশুমেই আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তাঁর দলে যোগ দেওয়ার ইতিমধ্যেই ইন্টার মায়ামির ঘরে ট্রফিও ঢুকেছে। আমেরিকান ক্লাবের হয়ে তাঁর এই পারফরম্যান্সের জন্যই তাঁকে সেরা ক্রীড়াবিদের সম্মান দেওয়া হল। এই পুরস্কার পাওয়ার দৌড়ে মেসির পাশাপাশি নোভাক জকোভিচ, আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপেরাও ছিলেন। তবে তাঁদের হারিয়ে সেরার শিরোপা জিতলেন মেসিই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: অলিম্পিক্স পদক জিতে অবসর নিতে চান, নতুন শপথ নিচ্ছেন দীপা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget