এক্সপ্লোর

মরশুমের প্রথম ডার্বিতে বাজিমাত গুয়ার্দিওয়ালার

ম্যাঞ্চেস্টার: ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দিল সিটি। গোল করেছেন কেভিন ডে ব্রুইন এবং কেলেচি ইয়েনোচ। ইউনাইটেডের হয়ে একটিমাত্র গোল করেন জাটান ইব্রাহিমোভিচ।   মাঠে দু দলের লড়াইয়ের চেয়েও এই ম্যাচে বেশি আকর্ষণ ছিল রিজার্ভ বেঞ্চ বা সাইডলাইনের দিকে। কারণ, সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা এবং ইউনাইটেড ম্যানেজার হোসে মোরিনহো। লা লিগা এই দুই ম্যানেজারের বহু লড়াইয়ের সাক্ষী। ম্যাঞ্চেস্টারের দর্শকরা এই প্রথম তাঁদের স্ট্যাটেজির টক্কর উপভোগ করলেন।   এই ম্যাচ কোনও সময়ই খুব উচ্চতায় পৌঁছয়নি। তবে দিনের শেষে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে সিটি। ১৫ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ডি ব্রুইন। ম্যান ইউয়ের ডিফেন্সের ভুলে ১-০ গোলে এগিয়ে যায় গুয়ার্দিওয়ালার দল৷ ৩৬ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ইয়েনোচ। ডি ব্রুইনের শট বারে লেগে প্রতিহত হতেই ফিরতি বল জালে জড়িয়ে দেন ইয়েনোচ। সেই সময় সিটি সমর্থকরা বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু ৪২ মিনিটে তাঁদের হতাশ করে ইউনাইটেডকে গোল উপহার দেন এদিনই প্রথম খেলতে নামা গোলকিপার ক্লদিও ব্রাভো। তিনি প্রথম বলটি ধরতে গিয়েই ফস্কান। সেই সুযোগে গোল করে যান ইব্রা। যদিও শেষপর্যন্ত সিটি গোলকিপারের এই ভুলের খেসারত তাঁর দলকে দিতে হয়নি।   প্রথমার্ধ ২-১ ব্যবধানে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক খেলা হবে বলে আশা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু তার বদলে ট্যাকটিক্যাল ফুটবল দেখা গেল। দু দলের ফুটবলাররাই মাথা গরম করে কিছুটা পা চালিয়ে খেলছিলেন। ইব্রা ও ফার্নান্দিনহো হলুদ কার্ডও দেখেন। এরই মধ্যে সিটির মাঝমাঠে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিলেন দাভিদ সিলভা। তিনিই দলকে খেলাচ্ছিলেন। শেষপর্যন্ত দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। ওল্ড ট্র্যাফোর্ড থেকে তিন পয়েন্ট নিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন গুয়ার্দিওলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ১১২ রানে অল আউট আফগানদের দ্বিতীয় ইনিংস, আড়াই দিনে ইনিংস ও ৩০০ রানে টেস্ট জয় ভারতের
১১২ রানে অল আউট আফগানদের দ্বিতীয় ইনিংস, আড়াই দিনে ইনিংস ও ৩০০ রানে টেস্ট জয় ভারতের
Manav Suthar: স্বপ্নের অভিষেক মানবের, ইনিংসে পাঁচ উইকেটের বেশি, কৃতিত্বের সঙ্গে এলিট লিস্টেও নাম
স্বপ্নের অভিষেক মানবের, ইনিংসে পাঁচ উইকেটের বেশি, কৃতিত্বের সঙ্গে এলিট লিস্টেও নাম
IND vs AFG Live: ভারতের স্পিন আক্রমণের সামনে কুপোকাত আফগানরা, ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
ভারতের স্পিন আক্রমণের সামনে কুপোকাত আফগানরা, ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
Suryakumar Yadav: মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?
মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget