এক্সপ্লোর

Manu Bhaker: অলিম্পিক্সে গড়েছিলেন ইতিহাস, খেলরত্ন পুরস্কার প্রাপকদের তালিকায় নাম নেই মনু ভাকেরের!

Khel Ratna Nominees: প্যারিসে জোড়া পদকজয়ী সেই মনু ভাকেরের (Manu Bhaker) নাম ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা থেকে বাদ দেওয়া হল।

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) ইতিহাস গড়েছিলেন তিনি। শ্যুটিং থেকে জিতেছিলেন জোড়া পদক। এক অলিম্পিক্সে জোড়া পদকজয়ী একমাত্র ভারতীয় অ্যাথলিট তিনি। এমনকী, প্যারিসে ত্রিমুকুটও জিততে পারতেন। অল্পের জন্য একটি পদক হাতছাড়া হয় তাঁর।

প্যারিসে জোড়া পদকজয়ী সেই মনু ভাকেরের (Manu Bhaker) নাম ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা থেকে বাদ দেওয়া হল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রামামের (Justice V Ramasubramam) নেতৃত্বে ১২ সদস্যের জাতীয় ক্রীড়া দিবস কমিটি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য যে সমস্ত অ্যাথলিটের নাম সুপারিশ করেছে, সেখানে অলিম্পিক্সে পদকজয়ী শ্যুটারের নাম নেই। যা নিয়ে জোর বিতর্ক বেঁধে গিয়েছে।

যদিও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দাবি করেছে যে, মনু ভাকের খেলরত্ন পুরস্কারের জন্য আবেদনই করেননি। যে দাবি নস্যাৎ করে দিয়েছেন মনু ভাকেরের বাবা রামকৃষ্ণ। যিনি সাফ জানিয়েছেন যে, তাঁরা এই সম্মানের জন্য আবেদন করেছিলেন। যদিও কমিটির কাছ থেকে কোনও জবাব পাননি।

ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ ও প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন।

গোটা ঘটনায় ক্ষিপ্ত মনু ভাকেরের বাবা। রামকৃষ্ণ বলেছেন, 'একই অলিম্পিক্সে দুটি পদক পাওয়ার কী লাভ যদি আপনাকে পুরস্কারের জন্য ভিক্ষা করতে হয়? একজন সরকারি কর্মকর্তা সিদ্ধান্ত নিচ্ছেন, আর কমিটির সদস্যরা তাঁদের মতামত দিচ্ছেন না। আমি বুঝতে পারছি না। আপনি কি এইভাবে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করছেন?'

 

মনুর বাবা আরও বলেছেন, 'আমরা পুরস্কারের জন্য আবেদন করেছি কিন্তু কমিটির কাছ থেকে কোনও উত্তর পাইনি। কেন বাবা-মা তাদের বাচ্চাদের খেলার জন্য উৎসাহিত করবেন! তাঁদের বরং উচিত তাদের সরকারি অফিসার হওয়ার জন্য চাপ দেওয়া।'

২০২০ সালে অর্জুন পুরস্কার জিতেছিলেন মনু। ঘটনা হচ্ছে, চলতি বছর আবেদন না করা সত্ত্বেও অর্জুন পুরস্কার পেয়েছেন মহম্মদ শামি। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ড হস্তক্ষেপ করে শামির হয়ে সওয়াল করেছিল।

আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget