এক্সপ্লোর

Indian Football Update: বাহরিনে ফ্রেন্ডলি ম্যাচে নতুন মুখদের জাতীয় দলে সুযোগ দিতে চান ইগর স্টিমাচ

Indian Football Update: যে ২৫জনকে নিয়ে তিনি দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাহরিনে পৌঁছেছেন, তার মধ্যে মধ্যে সাতজন ফুটবলার এই প্রথম সিনিয়র ভারতীয় দলে ডাক পেয়েছেন।

নয়াদিল্লি: বাহরিনে জোড়া ফ্রেন্ডলিতে নতুনদের সুযোগ দেবেন, জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (igor stimach)। যে ২৫জনকে নিয়ে তিনি দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাহরিনে পৌঁছেছেন, তার মধ্যে মধ্যে সাতজন ফুটবলার এই প্রথম সিনিয়র ভারতীয় দলে ডাক পেয়েছেন। এঁরা হলেন গোলকিপার প্রভসুখন গিল, হরমিপাম রুইভা, আনোয়ার আলি, রোশন সিং, ভিপি সুহের, দানিশ ফারুক এবং অনিকেত যাদব।

বুধবার বাহরিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে এঁদের অনেককেই দেখা যাবে বলে জানিয়ে দিলেন স্টিমাচ। বাহরিনে পৌঁছে তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই ছেলেগুলোকে ভাল দলের বিরুদ্ধে খেলার সুযোগ দিতে চাই আমি। আশা করি, সম্প্রতি মাঠে ওদের যে সাহসী আচরণ আমরা দেখেছি, তা এই সফরেও দেখা যাবে”।

এই সফরে বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। বাহরিনের মানামায় এই ম্যাচগুলি হবে। এ বছর জুনে ভারতীয় দল ২০২৩ এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে খেলবে। তারই প্রস্তুতি হিসেবে এই দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে ভারত।

কবে ম্যাচ?

বাহরিনের বিরুদ্ধে ২৩ মার্চ ও বেলারুশের বিরুদ্ধে ২৬ মার্চ এই দু’টি ম্যাচ খেলবে ভারতীয় দল। দু’টি ম্যাচই শুরু হওয়ার কথা ভারতীয় সময়ে রাত সাড়ে ন’টায়। দশ বছর পরে কোনও উয়েফা সদস্য দেশের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পাচ্ছে ভারত। ২০১২-র ফেব্রুয়ারিতে শেষবার ভারতীয় দল উয়েফা সদস্য দেশ আজারবাইজানের বিরুদ্ধে খেলেছিল। সেই ম্যাচে আজারবাইজান ৩-০-য় জিতেছিল।

বুধবারের ম্যাচ নিয়ে স্টিমাচ বলেছেন, “আমি সেরা এগারো নামানোরই চেষ্টা করব। কয়েকজন নতুন মুখ তাতে থাকবে। ক্রমতালিকায় ওপরে থাকা দলের বিরুদ্ধে ওরা কেমন খেলে সেটাই দেখতে চাই। এই পারফরম্যান্সে বোঝা যাবে জুনে (এশিয়ান কাপ) বাছাই পর্বে আমরা কতটা কী করতে পারি”।

আইএসএলের পারফরম্যান্স

সদ্যসমাপ্ত হিরো আইএসএল সেমিফাইনাল ও ফাইনালে যাঁরা ভাল পারফরম্যান্স দেখালেন, তাঁদের মধ্যে থেকেই ২৫ জনের দল বেছে নিয়েছেন ক্রোয়েশিয়ান কোচ। এ বার এঁদের পরখ করে দেখার পালা। বাংলার চার ফুটবলার প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রণয় হালদার ও রহিম আলি এই দলে রয়েছেন। এটিকে মোহনবাগানের ছয় সদস্য অমরিন্দর সিং, প্রীতম, শুভাশিস, সন্দেশ ঝিঙ্গন, মনবীর সিং ও লিস্টন কোলাসো এই দলে আছেন। চোটের জন্য বাহরিনগামী এই দলে নেই সুনীল ছেত্রী ও সাহাল আব্দুল সামাদ।                                                                                        ---- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget