এক্সপ্লোর

Maria Sharapova Pregnancy: মা হতে চলেছেন, রুশ সুন্দরীর ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাইরাল

Sharapova News: মারিয়া শারাপোভা (Maria Sharapova) বুধবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন। বোঝাতে চাইলেন, তিনি সন্তানসম্ভবা!

নয়াদিল্লি: তিনি যখন টেনিস কোর্টে নামতেন, তামাম বিশ্বের পুরুষ হৃদয়ে ঝড় উঠত। কোর্টের বাইরে তাঁর এক ঝলক দর্শন পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যেত। সেই মারিয়া শারাপোভা (Maria Sharapova) বুধবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন। বোঝাতে চাইলেন, তিনি সন্তানসম্ভবা!

বুধবারই ছিল টেনিস দুনিয়ায় মাশা নামে খ্যাত মারিয়া শারাপোভার জন্মদিন। ৩৫তম জন্মদিনে মা হাওয়ার খবর শোনালেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা৷ রুশ সুন্দরী সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের এই খুশির খবর শোনান৷

দু'বছর আগে পার্টনার আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের খবর প্রকাশ করেছিলেন মারিয়া৷ আর আজ বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমবার মা হতে চলার কথা ঘোষণা করলেন প্রাক্তন টেনিস তারকা৷

২০২০ সালে টেনিস থেকে অবসর ঘোষণা করেছিলেন রুশ তারকা৷ কোর্টকে বিদায় জানানোর পরে প্রচারের আলোয় থেকে দূরেই থেকেছেন মাশা৷ মাত্র সতেরো বছর বয়সে প্রথমবার উইম্বেলডন জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন৷ নিজের কেরিয়ারে মোট পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন৷ রয়েছে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতার বিরল কীর্তিও খেলোয়াড় জীবনে গোটা বিশ্ব মাতিয়েছেন নিজের ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডে৷ সঙ্গে তাঁর রূপে মুগ্ধ ছিলেন অসংখ্য অনুরাগী৷ তবে টেনিস থেকে অবসর নেওয়ার পর নিজের ব্যক্তিগত জীবনের উপরই মনোনিবেশ করেন মারিয়া৷ 

অবসরের বছরই ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদান সেরে ফেলেন শারাপোভা৷ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও প্রচারের আলোয় ছিলেন না তিনি৷ তবে খুশির খবর শুনিয়ে ফের একবার প্রচারে শারাপোভা৷

জন্মদিনে সোশ্যাল মাধ্যমে প্রাক্তন রুশ টেনিস তারকা লেখেন, ‘মূল্যবান একটি ঘোষণা৷ দু'জনের জন্য জন্মদিনের কেক খাওয়া আমার বরাবরের বিশেষত্ব৷’ সঙ্গে একটি ছবি পোস্ট করেন শারাপোভা৷ তাতে দেখা যায়, এক সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন শারাপোভা৷ আর সেই ছবিতে মাশার বেবি বাম্প বেশ স্পষ্ট। ছবির ক্যাপশনেই ইঙ্গিতে অনুরাগীদের বুঝিয়ে দেন যে, তিনি সন্তানসম্ভবা৷ এরপরই অনুরাগীদের শুভেচ্ছা এবং অভিনন্দনের বন্যায় ভেসে যান মহিলাদের টেনিসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget