এক্সপ্লোর

Mary Kom Retirement: বাধা হয়ে দাঁড়াল নিয়ম, বাধ্য হয়েই বক্সিংকে বিদায় জানালেন মেরি কম

Mary Kom: ছয় বার বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি অলিম্পিক্সে পদক জেতার কৃতিত্বও রয়েছে মেরি কমের দখলে।

নয়াদিল্লি: আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের বয়সের নিয়মের বেড়াজালে আটকে গেলেন মেরি কম (Mary Kom)। বক্সিং-কে বিদায়। ৪১ বছর বয়সেই গ্লাবস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নের। ভারতের হয়ে অলিম্পিক্সে পদকজয়ের কৃতিত্বও রয়েছে মেরি কমের দখলে। তবে আর নয়। বুধবার, ২৪ জানুয়ারিই নিজের অবসরের কথা ঘোষণা করলেন কিংবদন্তি ভারতীয় বক্সার।

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী পুরুষ বা মহিলা, যে কোনও বক্সারই ৪০ বছর পর্যন্ত শীর্ষস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। মেরি কম ইতিমধ্যেই ৪০-র গণ্ডি পার করে ফেলেছেন। তাই বাধ্য হয়েই তাঁকে থামতে হল। সম্প্রতি এক ইভেন্টে মেরি কম জানান তাঁর এখনও শীর্ষ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা এবং উদ্যম উভয়ই রয়েছে। তবে নিয়মের ঘেরাটোপে তাঁকে বাধ্য হয়েই অবসর নিতে হচ্ছে।

মেরি বলেন, 'আমার মধ্যে এখনও উদ্যম রয়েছে, তবে দুর্ভাগ্যবশত নিয়মের জেরে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি না। আমি আরও খেলতেচাই কিন্তু আমাকে থামতে বাধ্য করা হচ্ছে। আমি অবসর নিতে হবে। আমার জীবনে আমি সবকিছু পেয়েছি।'

মেরি কমের গোটা কেরিয়ার জুড়েই রেকর্ড ভাঙা গড়ার খেলা চলেছে। প্রথম মহিলা বক্সার হিসাবে মেরি কম ছয় বার বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিলেন। পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়ন প্রথম ভারতীয় মহিলা হিসাবে এশিয়ান গেমস ২০১৪-এ সোনা জিতেছিলেন। ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ সালেও তিনি এই খেতাব জেতেন। এখানেই তাঁর সাফল্যের শেষ নয়। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ভারতকে ব্রোঞ্জ এনে দেন মেরি।

তবে ২০০৮ সালের পর মা হওয়ার পর মেরি কম সাময়িক সময়ের জন্য বিরতি নেন। অলিম্পিক্সে সাফল্যের পরে নিজের তৃতীয় সন্তান জন্মানোর সময় ফের একবার বিশ্রামে যান তিনি। এরপর তিনি ২০১৮ সালে নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেন। ইউক্রেনের হান্নাকে ৫-০ হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হন মেরি কম। এক বছর মেরি কম বিশ্বস্তরে নিজের অষ্টম পদক জেতেন। পুরুষ বা মহিলা, কোনও বক্সারেরই এত আন্তর্জাতিক সাফল্য নেই। তবে এখানেই ইতি টানছেন মেরি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: উইমেন্স প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ বোর্ডের, খেলা হবে বেঙ্গালুরু ও দিল্লিতে

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget