এক্সপ্লোর

Glenn Maxwell: দলকে ফাইনালে তুলতে পারেননি, দায় কাঁধে নিয়ে মেলবোর্ন স্টার্সের দায়িত্ব ছাড়লেন ম্য়াক্সওয়েল

Glenn Maxwell Update: চলতি বিগ ব্যাশে দলকে ফাইনালে না তুলতে পারায় এবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডানহাতি অলরাউন্ডার। তিনি ২০২২ সালে রেকর্ড ইনিংস খেলেছিলেন এই দলের জার্সিতেই।

মেলবোর্ন: বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের (Melbourne Stars) দায়িত্ব ছিল তাঁর কাঁধে। এবার দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)। নিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশ্বকাপের সময়ও ছন্দে ছিলেন। এরপর থেকেই ম্য়াক্সওয়েলের ব্যাট চলেছে প্রায় সব ম্য়াচেই। কিন্তু চলতি বিগ ব্যাশে দলকে ফাইনালে না তুলতে পারায় এবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডানহাতি অলরাউন্ডার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে সিডনি থান্ডার্সের জয় মেলবোর্ন স্টার্সের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে ফাইনালে ওঠার। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছেন গ্লেন ম্য়াক্সওয়েল।

৩৫ বছরের তারকা অজি অলরাউন্ডারের চুক্তি শেষ হতে আর মাত্র ২ বছর রয়েছে। চলতি মরশুমে মোট ২৪৩ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৭৩.৫৭। সর্বোচ্চ ৩৫ হলেও বল হাতেও ৭ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত মেলবোর্ন স্টার্স ও হোবার্ট হ্যারিকেনই একমাত্র দুটো ক্লাব যারা বিগ ব্যাশ খেতাব জিততে পারেনি। ২০১৮-১৯, ২০১৯-২০ মরশুম ও আরও একটি মরশুমে রানার্স, আপ হয়েছিল মেলবোর্ন স্টার্স। কিন্তু খেতাব তবুও জেতার সৌভাগ্য হয়নি।

উল্লেখ্য, চলতি মরশুমে বিগ ব্যাশে খেলার সময়ই চোট পেয়েছিলেন ম্য়াক্সওয়েল। বিশ্বকাপের সময় আফগানিস্তান ম্য়াচে প্রায় এক পায়ে দাঁড়িয়ে ম্য়াচ জিতিয়ে হাঁকিয়েছিলেন রেকর্ড দ্বিশতরান। এরপর বিগ ব্যাশেও চোট পান তিনি। যার দরুন বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্স কিছু ম্য়াচে মাঠে নামতে পারেননি ম্যাক্সওয়েল। 

মেলবোন স্টার্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, "বেশ কিছু ম্যাচ রয়েছে সেই ম্যাচে ম্যাক্সওয়েলকে পাওয়া যাবে না। ব্রিসবেন হিট দলের বিরুদ্ধে খেলার সময় ফোরআর্ম পেশিতে চোট পেয়েছেন তিনি।"  উল্লেখ্য মেলবোন স্টার্স এর অধিনায়কও ম্যাক্সওয়েল। ব্রিসবেন হিটের বিরুদ্ধে  ১৪ বলে ২৩ সালের ইনিংস খেলেন  এই ডানহাতি ব্যাটার। 

উল্লেখ্য, গত বিশ্বকাপ থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন ম্যাড ম্যাক্স। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের ইনিংস খেলেছেন তিনি। এরপর ভারতের বিরুদ্ধেও টি২০ সিরিজে শতরান হাঁকিয়েছেন। 

আইপিএল থেকেই যেন পুনর্জন্ম হয়েছে ম্যাড-ম্যাক্সের। ম্যাক্সওয়েল জানিয়েছেন, যতদিন পারবেন, আইপিএল খেলে যাবেন। বুধবার ম্যাক্সওয়েল বলেছেন, 'আমার খেলা শেষ টুর্নামেন্ট হবে আইপিএলই। যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব।'

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই বিশ্বকাপ জেতার জন্য এখন থেকেই ম্যাক্সওয়েল  নিজেকে তৈরি করছেন। 

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
Glenn Maxwell Retirement: থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
Jordan Pickford Exclusive: ঠাসা সূচির মাঝেও IPL দেখা মাস্ট, 'ফুটবলার হতে গিয়ে ছেলেবেলা হারিয়ে ফেল না', ছোটদের পরামর্শ পিকফোর্ডের
ঠাসা সূচির মাঝেও IPL দেখা মাস্ট, 'ফুটবলার হতে গিয়ে ছেলেবেলা হারিয়ে ফেল না', ছোটদের পরামর্শ পিকফোর্ডের
Virat Kohli Rohit Sharma: নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget