এক্সপ্লোর

Sachin on Social Media: দু'হাত নেই, পা দিয়েই ক্যারম বোর্ডে ঝড়, না দেখলে বিশ্বাসই করবেন না

ইচ্ছাশক্তি থাকলে যে কোনও প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রাখা যায়। প্রমাণ করলেন হর্ষদ।

মুম্বই: হর্ষদ গোথানকর। সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে মহারাষ্ট্রের তরুণের একটি ভিডিও। হর্ষদের দুই হাত নেই। ভিডিওতে দেখা যাচ্ছে, পা দিয়ে ক্যারম খেলছেন তিনি! একের পর এক নিখুঁত শটে বাজিমাতও করছেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকর সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, কিছুই অসম্ভব নয়।

ইচ্ছাশক্তি থাকলে যে কোনও প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রাখা যায়। কোনও অন্তরায়ই কারও স্বপ্নকে শেষ করে দিতে পারে না। সেটাই প্রমাণ করলেন হর্ষদ গোথানকর।

দুটো হাত নেই তো কী! পা দিয়েই ক্যারম বোর্ডে ঝড় তুলেছেন হর্ষদ। একেবারে চ্যাম্পিয়নের মতো খেলছেন। ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে ক্যারম বোর্ডে থাকা সবকটি ঘুঁটিকে তিনি পকেটে ফেলেন। অবিশ্বাস্য সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বাইশ গজের কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

জানা গিয়েছে, হর্ষদ একজন অটো ড্রাইভারের ছেলে৷ পা দিয়েই দুর্দান্ত ক্যারম খেলেন তিনি৷ মাত্র ১ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে নিজের পা দিয়ে বোর্ডের সবকটি ঘুঁটি পকেটে ফেলেন হর্ষদ। 

সচিন তেন্ডুলকর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন৷ মাস্টার ব্লাস্টার লেখেন, ‘সম্ভব আর অসম্ভবের মধ্যে পার্থক্যটা সম্পূর্ণভাবে নির্ভর করে কোনও ব্যক্তির নিজের উপরেই৷ এখানে দেখা যাচ্ছে হর্ষদ গোথানকরকে, যার মূলমন্ত্রই হল, ‘আই অ্যাম পসিবল৷’ সচিন আরও লেখেন, ‘তাঁর অনুপ্রেরণাকে ভালোবাসুন, সব কিছুকে সম্ভব করে নেওয়ার উপায়টা দেখে ওর থেকে আমরা শেখার চেষ্টা করতে পারি।’

ইঞ্চি, বেস কিংবা অ্যাঙ্গল, সব শট হর্ষদের পায়ের আঙুলের নির্দেশ মেনে পকেটে চলে যাচ্ছে। ওঁর ডান পায়ের দুই আঙুলের কাছে স্ট্রাইকার ও ঘুঁটি যেন মেনেছে বশ। সঙ্গে সম্বল সজাগ দৃষ্টি। প্রতিটা শটে ওঁর আত্মবিশ্বাস দেখে বিপক্ষ থেকে শুরু করে দর্শকরাও চমকে যাচ্ছেন। দিচ্ছেন হাততালি। সচিনের পোস্ট করা এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে লিখেছেন, হর্ষদের পা স্পর্শ করতে চান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Argentina Vs Spain: স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget