এক্সপ্লোর

Kuldeep Sen: নেট বোলার থেকে ভারতের জাতীয় দলে, কুলদীপকে নিয়ে উচ্ছ্বসিত মালিঙ্গাও

Ind vs NZ: নেটে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বল করতে দেখা গিয়েছিল কুলদীপ সেনকে।

কলকাতা: তিনি ভারতীয় দলে আগেও থেকেছেন। তবে নেট বোলার হিসাবে। নেটে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বল করতে দেখা গিয়েছিল কুলদীপ সেনকে (Kuldeep Sen)।

মধ্যপ্রদেশের সেই পেসারই এবার জাতীয় দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেই সফরে ওয়ান ডে সিরিজের দলে রয়েছেন কুলদীপ।                                                 

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গত মরসুমে নজর কেড়েছিলেন। ৭ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। সবচেয়ে বড় কথা, টানা ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। ২৬ বছরের ডানহাতি পেসারকে নিয়ে উচ্ছ্বসিত লাসিথ মালিঙ্গা। রাজস্থান রয়্যালসে কুলদীপকে সামনে থেকে দেখেছেন। মালিঙ্গার ট্যুইট, 'প্রথমবার ওয়ান ডে-তে সুযোগ পাওয়ার জন্য কুলদীপ সেনকে অভিনন্দন। অনেকটা পথ পেরিয়ে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার সবরকম মশলা রয়েছে। অনেক শুভেচ্ছা রইল চ্যাম্পিয়ন'।                                                 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল:

শিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ অধিনায়ক), শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন ও উমরন মালিক।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালের ঠিক পাঁচদিন পরে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের মাটিতে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকেও। দলে নেই দীনেশ কার্তিক। সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। সেই সঙ্গে দলে রাখা হয়েছে স্পিডস্টার উমরন মালিককে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও যাঁকে রাখার জোরাল দাবি উঠেছিল।

টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন। সেই দলে রয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে যাঁর ওয়ান ডে অভিষেক হয়েছিল। ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই দলেই রাখা হয়েছে শুভমন গিলকে।

আরও পড়ুন: আজ বিশ্বকাপে শাকিবদের বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget