এক্সপ্লোর

IND vs ENG: পাখির চােখ টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট হারের যন্ত্রণা ভুলে আজ থেকে সাদা বলের লড়াই

IND vs ENG T20: বার্মিংহ্যাম টেস্টে ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েও হারতে হয়েছে। সেই ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকান জনি বেয়ারস্টো

সাউদাম্পটন: ৩৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা প্রতিপক্ষকে দিয়েও কোনও লাভ হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনদিন এগিয়ে থেকেও টেস্টে হারতে হয়েছে। ২-১ এ এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচ খেলতে ইংল্যান্ডে উড়ে এসেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু শেষ পর্যন্ত ২-২ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এবার লাল বলের খেলা অতীত। সেই হারের কষ্ট ভুলেই আজ থেকে সাদা বলের লড়াইয়ে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলবেন রোহিতরা (Rohit Sharma)।

আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ

বিরাট, বুমরাদের অনুপস্থিতিতে আজ একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছেন রোহিত। আয়ারল্যান্ড সিরিজে যে দল ছিল সেই দলই মূলত খেলতে নামছে। হার্দিক, কার্তিক ছাড়াও নজরে থাকবেন দীপক হুডাও। আয়ারল্যান্ড সিরিজেই নিজের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছেন। তাও এবার টি-টোয়েন্টি ক্রিকেটে। আজকের ম্যাচও হুডা যে প্রথম একাদশে থাকবেন, তা এক প্রকার নিশ্চিত। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই সিরিজ থেকেই মূলত দল বেছে নেবে বিসিসিআই। স্পিন বিভাগে যুজবেন্দ্র চাহাল তো রয়েইছেন, সঙ্গে রবি বিষ্ণোইও নজরে থাকবেন।

আজকের ম্য়াচে ওপেনিংয়ে রোহিত ও ঈশান জুটিই হয়ত নামবেন। সেক্ষেত্রে তিন নম্বরে সূর্যকুমার যাদব খেলবেন। উইকেটের পেছনে দেখা যাবে কার্তিককে। আয়ারল্যান্ড সিরিজে বিধ্বংসী ব্য়াটিং করতে দেখা গিয়েছে কার্তিককে। পেস বিভাদে ভুবনেশ্বর কুমার নেতৃত্ব দেবেন। এছাড়াও রয়েছেন আবেশ খান, উমরান মালিক।

বুধবার সাংবাদিকদের রোহিত বলেন, 'সুস্থ হয়ে উঠেছি। করোনা হওয়ার পর ৮-৯ দিন কেটে গিয়েছে। যে সমস্ত খেলোয়াড়ের করোনা হয়েছে, তাদের এক একজনের সেরে ওঠার পর এক এক রকম অভিজ্ঞতা হয়েছে। আমার এখনও পর্যন্ত কোনও সমস্যা হচ্ছে না। তিনদিন হল প্র্যাক্টিস করছি। আরও ২-৩টে করোনা পরীক্ষা করিয়েছি। সবকটির ফলই নেগেটিভ। কোনও উপসর্গ নেই।'

আরও পড়ুন: চোটে কাহিল, অদম্য লড়াই, অষ্টমবার উইম্বলডনের সেমিতে নাদাল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget