এক্সপ্লোর

আর্জেন্টিনার হয়ে রেকর্ড মেসির

হিউস্টন: কোপা আমেরিকায় মেসির স্বপ্নের দৌড়। বাতিস্তুতাতে টপকে ৫৫টি গোল করে আর্জেন্টিনার এখন সর্বোচ্চ স্কোরার লিওনেল মেসি। গতবার কোপা আমেরিকা জেতা হয়নি।  এবার  ছন্দে থাকা এলএম টেনের স্বপ্ন এবার কোপা জয়। ২০০২ সাল। জাতীয় দলের হয়ে ৫৪তম গোলটি করেন বাতিস্তুতা। আর্জেন্টিনায় তখন তিনিই মারাদোনা উত্তর যুগের একনম্বর সুপারস্টার। সেই একই সময় আর্জেন্টিনার থেকে কয়েকশো মাইল দূরে বার্সিলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায়  একজন ক্ষুদে শিক্ষার্থী তখন তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য। যার বয়স তখন ১৫ বছরও হয়নি। যাকে দেখে হাসি চওড়া হচ্ছিল অ্যাকাডেমি কর্তাদের। ১৪ বছর পর সেই লা মাসিয়ার ক্ষুদে ফুটবল শিক্ষার্থীর কাছেই ভাঙল গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড। আর্জেন্তেনীয় ফুটবলে ২২শে জুন বাতিগোল অতীত করে মেসিগোলকে নিয়ে উন্মাদনা। ২৪শে জুন ২৯ বছর পূর্ন করবেন লিওনেল মেসি। তার আগেই রেকর্ড আধুনিক ফুটবলের সুপারস্টারের। দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড। হিউস্টনে কোপা আমেরিকায় আমেরিকার বিরুদ্ধে ম্যাচের তখন ৩২ মিনিট।  বাঁ পায়ে ফ্রিকিক থেকে মেসির গোল। চোখধাঁধানো। জাতীয় দলের হয়ে ৫৫তম গোল। ১১২ ম্যাচে। একনজরে দেখে নেব কোনবছর জাতীয় দলের হয়ে কেম পারফরম্যান্স মেসির। জাতীয় দলের হয়ে মেসি- সাল         ম্যাচ         গোল ২০০৫         ৫             ০ ২০০৬          ৭            ২ ২০০৭           ১৪          ৬ ২০০৮            ৮             ২ ২০০৯            ১০           ৩ ২০১০             ১০           ২ ২০১১             ১৩            ৪ ২০১২              ৯              ১২ ২০১৩               ৭              ৬ ২০১৪                ১৪            ৮ ২০১৫                  ৮             ৪ ২০১৬                  ৭             ৬ টমাস মুলার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,ইব্রাহিমোভিচ। মেসির সমসাময়িক তারকারা যখন ইউরো কাপে গোলের রাস্তাই খুঁজে পারছেননা, তখন কোপা আমেরিকায় মেসি হ্যাটট্রিক করছেন। গোল করাচ্ছেন সতীর্থদের। গড়ছেন নতুন রেকর্ড। তবুও স্বপ্নের পেছনে দৌঁড়চ্ছেন। এল এম টেনের স্বপ্ন যে, জাতীয় দলের জার্সি গায়ে কোপা আমেরিকা জয়!

সেরা শিরোনাম

Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget