এক্সপ্লোর

ভবিষ্যতের পাক ক্রিকেট দলের সামনে দৃষ্টান্ত হবে ওভালের জয়, বলছেন মিসবা

লন্ডন: পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তরাধিকার রেখে যেতে মরিয়া টেস্ট দলের বর্তমান অধিনায়ক মিসবা উল হক। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট জিতে সমতা ফিরিয়ে আনার পর এই ইচ্ছা প্রকাশ করেছেন মিসবা। তাঁর মতে, ওভালের এই জয় ভবিষ্যতের সামনে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে।   রবিবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে ওভাল টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। এই বিশাল জয়ে উল্লসিত পাকিস্তান শিবির। আজ মিসবা বলেছেন, ‘ওভালের জয় এসেছে স্বাধীনতা দিবসে। শুধু তাই নয়, এই জয় ভবিষ্যতের টেস্ট দলের সামনে দৃষ্টান্ত রেখে যেতেও সাহায্য করবে। সেই কারণে এই জয় আমাদের কাছে আনন্দদায়ক। ভাগ্যের সহায়তা পেলে এই সিরিজ জিততেও পারতাম আমরা। তবে ইংল্যান্ডের মতো ভাল দলের বিরুদ্ধে সিরিজ ড্র করাও কম কৃতিত্বের নয়।’   ২০১০ সালে বিতর্কিত ইংল্যান্ড সফরের পরেই পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হন মিসবা। তারপর থেকে পাকিস্তানের টেস্ট দল নিয়ে আর কোনও বিতর্ক হয়নি। মিসবার নেতৃত্বে দল অনেক সাফল্য পেয়েছে। নিজের এই ভূমিকা নিয়ে মিসবা বলেছেন, ‘আমি যখন অধিনায়ক হয়েছিলাম, তখন আমার লক্ষ্যই ছিল সাফল্য অর্জন করা এবং উত্তরাধিকার রেখে যাওয়া। দলকে ঐক্যবদ্ধ করার দরকার ছিল। ঐক্য সবসময় সাফল্য আনে। ইংল্যান্ডে কঠিন পরিস্থিতিতেও ঐক্যবদ্ধ থেকে আমরা সাফল্য পেয়েছি। সিরিজে সমতা সূচক জয় এই দলকে অনেক দূর যেতে সাহায্য করবে। পরবর্তী ৬ মাসে আমরা ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলব। সেই সিরিজগুলিতে ভাল খেলতে সাহায্য করবে এই জয়।’   ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের প্রথম টেস্টে লর্ডসে শতরান করেছিলেন মিসবা। সেই টেস্ট জিতে সিরিজের শুরুটা দুর্দান্তভাবে করেছিল পাকিস্তান। কিন্তু পরের দুটি টেস্টে বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। শেষ টেস্টে অবশ্য জিতেছে পাকিস্তান। আধুনিক পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নার উদাহরণ টেনে মিসবা বলেছেন, তিনি দলের প্রত্যেককে বলেছেন, কঠিন সময়েও যেমন জিন্না কঠোর পরিশ্রম থেকে বিরত হতেন না, তাঁদেরও তেমনই বড় দলগুলির পথ অনুসরণ করে ভাল খেলার চেষ্টা চালিয়ে যেতে হবে। আশা হারালে চলবে না।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপ বিপর্যয়ে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন নাগেলসম্য়ান, দৌড়ে কে?
বিশ্বকাপ বিপর্যয়ে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন নাগেলসম্য়ান, দৌড়ে কে?
FIFA World Cup 2026: পেশির চোটে ভুগছেন সালা, মিশরের মহাতারকা কি বিশ্বকাপে দলের প্রথম নক আউট ম্যাচে মাঠে নামবেন?
পেশির চোটে ভুগছেন সালা, মিশরের মহাতারকা কি বিশ্বকাপে দলের প্রথম নক আউট ম্যাচে মাঠে নামবেন?
Portugal vs Croatia: 'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget