এক্সপ্লোর

‘মানুষ মরছে, তখন প্র্যাকটিস করতে না পারাটা গুরুত্বপূর্ণ নয়’

চেন্নাই: সাইক্লোন ভরদার দাপটে চিপকের আউটফিল্ড এবং ইন্ডোর ক্ষতিগ্রস্ত হওয়ায় চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের আগে নেটে অনুশীলন করতে পারেনি ভারত-ইংল্যান্ড। তবে এটা নিয়ে কোনও অভিযোগ নেই ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুকের। তাঁর কাছে বরং মানুষের দুর্ভোগ এবং মৃত্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে শুরু হচ্ছে চেন্নাই টেস্ট। তার আগে কুক বলেছেন, ‘ক্রিকেটারদের সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে হয়। এটা আমার ১৪০-তম টেস্ট হতে চলেছে। এর আগে কোনওদিন নেটে অনুশীলন না করে টেস্ট ম্যাচ খেলিনি। কিন্তু সাইক্লোনের ফলে মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতির বিষয়টা মাথায় রাখতে হবে। মানুষকে যে সমস্যায় পড়তে হয়েছে তার তুলনায় নেটে অনুশীলন করতে না পারা ততটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না। আমরা বিমানবন্দর থেকে হোটেল এবং স্টেডিয়ামে এসেছি। এই পথেই চারপাশের পরিস্থিতি দেখে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে।’ সাইক্লোনের দাপটে চেন্নাই সহ তামিলনাড়ুতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। চিপকও প্রকৃতির রোষের হাত থেকে রেহাই পায়নি। তবে পিচের কোনও ক্ষতি হয়নি। মাঠকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আউটফিল্ড শুকনো করার চেষ্টা করছেন। পিচ শুকনো করতে কয়লা পোড়ানো হচ্ছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব কাশী বিশ্বনাথনের আশা, নির্ধারিত সময়েই শুরু হবে পঞ্চম টেস্ট।

সেরা শিরোনাম

Ballon d'Or: লিওনেল মেসিকে হারিয়ে 'সর্বসেরা' ব্যালন ডি'অর জয়ী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
লিওনেল মেসিকে হারিয়ে 'সর্বসেরা' ব্যালন ডি'অর জয়ী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
WPL Auction: নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
Uma Kashvi: মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
Avishek On Yuvraj: ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?
ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?

ভিডিও

CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget