এক্সপ্লোর

পাঁচ দশকের পুরনো রেকর্ড ভাঙলেন পূজারা, ত্রিশতরানের পরেই বাদ পড়া চতুর্থ ক্রিকেটার নায়ার

হায়দরাবাদ: ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিন রেকর্ডবুকে নাম তুলে ফেললেন চেতেশ্বর পূজারা ও করুণ নায়ার। দু জন ভিন্ন কারণে। তবে মিল হল, রেকর্ড গড়েও দু জনেরই খুব একটা খুশি হওয়ার কথা নয়। কারণ, পূজারা নিশ্চিত শতরান হাতছাড়া করলেন এবং করুণ নায়ার টেস্টের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে শতরান করার পরের টেস্টেই বাদ পড়লেন। পূজারা আজ তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৭৭ বলে ৮৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসের সুবাদেই প্রথম ওভারে উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত। সেই সঙ্গেই রেকর্ড গড়ে ফেললেন পূজারা। এক মরসুমে সর্বোচ্চ রানের জাতীয় রেকর্ড এতদিন ছিল চাঁদু বোরদের দখলে। ১৯৬৪-৬৫ মরসুমে টেস্ট ও প্রথম শ্রেণির ম্যাচ মিলিয়ে মোট ১,৬০৪ রান করেছিলেন বোরদে। আজ ৮৩ রান করে চলতি মরসুমে ১,৬০৫ রান করে ফেললেন পূজারা। চোট না পেলে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও চারটি টেস্ট খেলার সুযোগ পাবেন তিনি। ফলে এক মরসুমে ২,০০০ রান করার রেকর্ড গড়ার সুযোগ আছে পূজারার সামনে। এর আগে ২০১২-১৩ মরসুমে তিনি করেছিলেন ১,৫৮৫ রান। নিজের সেই রানই টপকে গেলেন পূজারা। নায়ারের আগে ফিট থাকা সত্ত্বেও কেউ ত্রিশতরান করার পরের টেস্টেই বাদ পড়েননি। এর আগে মাত্র তিন জন ত্রিশতরান করার পরের টেস্টে খেলতে পারেননি। তাঁদের মধ্যে প্রথম জন ছিলেন এমসিসি-র অ্যান্ডি স্যান্ডহ্যাম। ১৯২৫ সালে জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাইমলেস টেস্টে ৩২৫ রান করেন এই ব্যাটসম্যান। তখন তাঁর বয়স ছিল ৪০। নবম দিনে সেই টেস্ট শেষ করে দিতে হয়। কারণ, এমসিসি দলের জাহাজে ওঠার কথা ছিল। সেই টেস্টের পরেই চোটের জন্য স্যান্ডহ্যামের টেস্ট জীবন শেষ হয়ে যায়। লেন হাটন ও ইনজামাম উল হকও ত্রিশতরান করার পরের টেস্টে খেলতে পারেননি। ১৯৩৮ সালের অগাস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে ৩৬৪ রান করেন হাটন। কিন্তু চোটের কারণে তিনি পরের টেস্ট খেলেন সে বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ইনজামাম ২০০২ সালের মে মাসে লাহৌরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩২৯ রান করেন। এরপর ফিটনেসজনিত কারণে কয়েক মাস তাঁকে টেস্ট দলের বাইরে থাকতে হয়। ইনজামাম পরের টেস্ট খেলেন ২০০২ সালের নভেম্বরে হারারেত জিম্বাবোয়ের বিরুদ্ধে।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ
Samik Bhattacharya:
Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget