এক্সপ্লোর

আজহারউদ্দিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী, পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি প্রাক্তন অধিনায়কের

ঔরঙ্গাবাদের একটি ভ্রমণ সংস্থার মালিক মহম্মদ শাহাব অভিযোগ করেছেন আজহারউদ্দিন-সহ মোট তিনজনের বিরুদ্ধে।

হায়দরাবাদ: মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন মহারাষ্ট্রের এক ভ্রমণ সংস্থার মালিক। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন। ঔরঙ্গাবাদের একটি ভ্রমণ সংস্থার মালিক মহম্মদ শাহাব অভিযোগ করেছেন আজহারউদ্দিন-সহ মোট তিনজনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগপত্রে বলা হয়েছে, আজহারউদ্দিনের আপ্তসহায়ক মুজিব খানের অনুরোধে একাধিক আন্তর্জাতিক উড়ানের টিকিট বুক করা হয়েছিল। যার মোট মূল্য ২০.৯৬ লক্ষ টাকা। শাহাবের অভিযোগ, একাধিকবার টিকিটের দাম অনলাইনে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেই তিনি কোনও টাকা পাননি। পুলিশকে তিনি জানিয়েছেন, মুজিব খানের সহকারী সুদেশ অক্কাল তাঁকে ই-মেল করে ১০ লক্ষ ৬০ হাজার টাকা পাঠানো হয়েছে বলে জানান। যদিও তিনি কোনও টাকা পাননি। পরে তাঁকে মুজিব ও সুদেশ দুটি চেকের ছবি তুলেও পাঠান। তবে তিনি টাকা পাননি বলে দাবি করেছেন শাহাব। আজহারউদ্দিন, মুজিব ও সুদেশের বিরুদ্ধে ৪২০ (প্রতারণা), ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৩৪ ধারায় পুলিশের কাছে অভিযোগ করেছেন শাহাব। যদিও আজহারউদ্দিন সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। প্রচার পেতে এসব করা হয়েছে। আমি আইনি পরামর্শ নেব এবং ১০০ কোটি টাকার মানহানির মামলা করব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?

ভিডিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget