এক্সপ্লোর

Mohammed Siraj: এশিয়া কাপের ফাইনালে বিধ্বংসী বোলিংয়ের পুরস্কার, ODI-তে বিশ্বের সেরা বোলার এখন সিরাজ়

ICC ODI Rankings: স্বপ্নের বোলিং স্পেলে এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছেন মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। ২১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে গড়েছেন একগুচ্ছ রেকর্ডও।

মুম্বই: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে তাঁর গতির আগুনের মোকাবিলা করতে পারেনি শ্রীলঙ্কা। পুড়ে ছারখার হয়ে যায় দাসুন শনাকাদের ব্যাটিং। মাত্র ৫০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফাইনালে ৬ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ। আইসিসির ওয়ান ডে ক্রমতালিকায় এক নম্বর বোলার হয়েছেন তিনি। এর আগে ব়্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন তিনি। এক লাফে আট ধাপ উঠেছেন ভারতীয় পেসার। তিনি এক নম্বরে ওঠায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজ়লউড। (ICC ODI Rankings) 

এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নেওয়ায় এক লাফে শীর্ষে উঠে পড়েছেন সিরাজ়। হায়দরাবাদের পেসারের সংগৃহীত পয়েন্ট ৬৯৪। দ্বিতীয় স্থানে থাকা হ্যাজ়লউডের পয়েন্ট ৬৭৮। তিন নম্বরে রয়েছেন নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭। চার ও পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। মুজিবের পয়েন্ট ৬৫৭। রশিদের পয়েন্ট ৬৫৫।

স্বপ্নের বোলিং স্পেলে এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছেন মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। ২১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে গড়েছেন একগুচ্ছ রেকর্ডও। তার দুরন্ত বোলিংয়ে ভর করেই মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় ভারতীয় দল। ১০ জিতে নেয় ফাইনাল। স্বাভাবিকভাবেই তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এরপরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজের মানবিক মুখ ধরা পড়ল।

ম্যাচ সেরা হওয়ার পর তিনি নিজের পুরস্কারমূল্যর পুরোটাই মাঠকর্মীদের উদ্দেশে দান করেন। তিনি বলেন, 'এই পুরস্কারমূল্যের পুরোটাই মাঠকর্মীদের জন্য। ওদের ছাড়া তো এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভবই হবে না।' নিজের বোলিং স্পেল নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ় অকপটে মেনে নেন যে এটাই তাঁর কেরিয়ারের সেরা বোলিং স্পেন। 'অনেকদিন ধরেই ভাল বোলিং করছি আমি। তবে আজকে সব বল ঠিকানায় পড়েছে। এই পিচে তো বল সিম করেই তো আজ বল সুইংও করেছিল। সেই কারণেই ফুল লেংথে বল করছিলাম। দলের সকল ফাস্ট বোলারের মধ্যেই কিন্তু সম্পর্ক খুব ভাল। দলের জন্য এটা খুবই ভাল বিষয়' বলেন ভারতের তারকা ফাস্ট বোলার।

প্রসঙ্গত, সিরাজ মাঠকর্মীদের উদ্দেশে নিজের ম্যাচ সেরার পুরস্কারের অর্থ দান করার আগেই কিন্তু ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের জন্য পুরস্কারমূল্যের কথা ঘোষণা করেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় মাঠকর্মীদের কঠোর পরিশ্রমের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪১.৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা জানান। 

আরও পড়ুন: ট্রেনের মধ্যে নাচ রণবীর-ধনশ্রীর, মুক্তির দিনই ঝড় তুলল দিল জশন বোলে...

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget