এক্সপ্লোর

নিজেদের ২০০ শতাংশ উজাড় করে দাও, ফুটবলারদের বললেন মোহনবাগানের নতুন হেড কোচ শঙ্করলাল

কলকাতা: সঞ্জয় সেন বিদায়ের ৪৮ ঘন্টার মধ্যেই নতুন হেড কোচ হিসেবে কাজে নেমে পড়লেন শঙ্করলাল চক্রবর্তী। অনুশীলনের পর ফুটবলারদের সঙ্গে বৈঠকে সোনিদের দিলেন ভোকাল টনিক। প্রথম দিন অনুশীলনের পর তাঁর দাবি, চাপ থাকলেও হেড কোচের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন অনেকদিনই। প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় ধরে মোহনবাগানের সহকারী কোচের দায়িত্বে রয়েছেন। দলকে হাতের তালুর মত চেনেন। সঞ্জয় জমানা শেষ হওয়ার পর এবার মোহনবাগান কোচের হটসিটে শঙ্করলাল। বৃহস্পতিবারই অনুশীলনে চলে আসেম বাগানের নতুন কোচ শঙ্করলাল। সঞ্জয় সেনের ধাঁচেই করান অনুশীলন। প্রথমে ফিজিক্যাল ট্রেনিং। সিচুয়েশন অনুশীলন এবং সবার শেষে ম্যাচ প্র্যাকটিস। আর অনুশীলনের মাঝে চেনা ফুটবলারদের সঙ্গে বাগানের নতুন হেডস্যারের ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা। বিশেষ করে, অধিনায়ক সোনি নর্দের সঙ্গে মাঠের পাশেই একপ্রস্থ বৈঠক। সোনির চোট সারতে আরও ২ সপ্তাহ সময় লাগবে। একসপ্তাহ জিম ও একসপ্তাহ সুইমিং অনুশীলনের দাওয়াই দিয়েছেন মুম্বইয়ের চিকিৎসক। অনুশীলনের পরে ফের ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে বৈঠক। ফুটবলারদের শঙ্করলাল স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতি থেকে কামব্যাক করতে হলে নিজেদের ২০০ শতাংশ উজাড় করে দাও! বড় ক্লাবের চাপটা অনুভব করছেন। মাঝমরসুমে সহকারী থেকে হেড কোচে উন্নীত হলেও, মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর দাবি, অনেক দিন ধরেই মানসিকভাবে প্রস্তুত হেড কোচ হওয়ার জন্য। রবিবার মোহনবাগানের কোচ হিসেবে প্রথম অ্যাসিড টেস্ট শঙ্করলাল চক্রবর্তীর। সোনিদের উদ্দেশ্যে শঙ্করের টোটকা, ম্যাচ বাই ম্যাচ ভাব!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kylian Mbappe: পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্তিনার রেফারির ওপর দায় চাপালেন এমবাপে! বিশ্বকাপে তোলপাড়
পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্তিনার রেফারির ওপর দায় চাপালেন এমবাপে! বিশ্বকাপে তোলপাড়
FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া

ভিডিও

Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র
Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget