এক্সপ্লোর

ভারতসেরা, আইজল এফসিকে ৫-০ গোলে হারিয়ে ফেড কাপ মোহনবাগানের

গুয়াহাটি: ফের ভারতসেরা মোহনবাগান৷ ৮ বছরের খরা কাটিয়ে ঘরে তুলল ফেডারেশন কাপ৷।বাগানের ১৪-তম ফেড কাপ খেতাব৷ ৫-০ গোলে উড়ে গেল আইজল এফসি৷ জোড়া গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার জেজে৷ আট বছরের অপেক্ষার অবসান৷ খরা কাটিয়ে ফেড কাপ জয়৷ ফের ভারতসেরা মোহনবাগান৷ গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল আইজল এফসি৷ ৫-০ শূন্য গোলে জহর অ্যান্ড কোম্পানিকে গুঁড়িয়ে দিল সঞ্জয় সেন ব্রিগেড৷ এই নিয়ে ১৪ বার ফেডারেশন কাপ উঠল মোহনবাগানের হাতে৷ অথচ, দিনের শুরুটা মোটেই এ-রকম ছিল না৷ প্রথমার্ধে বারবার আইজল বক্সে আটকে যাচ্ছিলেন নর্ডি, জেজে, গ্লেনরা৷ কিছুতেই ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ ছন্দ ফিরল, দ্বিতীয়ার্ধে, ঝড় হয়ে৷ সাইক্লোন ফিরল সনি নর্ডির পায়ে৷ ম্যাচের বয়স তখন ৪৮ মিনিট৷ বিক্রমজিতের লব থেকে বক্সের মধ্যে নর্ডির উদ্দেশে পাস বাড়ান জেজে৷ নিখুঁত ফিনিশ হাইতিয়ান স্ট্রাইকারের৷ ৫৮ মিনিটে ব্যবধানটা ২-০ করেন ধনচন্দ্র সিংহ৷ কাটসুমির কর্নার থেকে দুরন্ত হেডার৷ ৭৩ মিনিটের মাথায় জেজের মিডাস টাচ৷ ৩-০-তে এগিয়ে যায় বাগান৷ ৮২ মিনিটের মাথায় ফের জ্বলে উঠলেন গেমমেকার নর্ডি৷ বক্সের বাঁ-দিক থেকে নর্ডির পাসে গোল করেই ৪-০-তে এগিয়ে দেন বিক্রমজিত্‍৷ আর, ম্যাচের শেষলগ্নে মিজোরামের দলের জালে দ্বিতীয়বার বল ঢুকিয়ে দিয়ে গেলেন মিজোরামেরই ছেলে জেজে৷ ৫ ম্যাচে ৮ গোল করে ফেড কাপের সর্বোচ্চ স্কোরারও তিনিই৷ হেভিওয়েট ঝড়ে কুপোকাত্‍ পাহাড়ি প্রতিপক্ষ৷ আইলিগ হাতছাড়া হওয়ার আক্ষেপ মিটল অবশেষে৷ ফেড কাপ চ্যাম্পিয়ন হয়ে ফের ভারতসেরা বাগান৷      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget