এক্সপ্লোর

একদিনের ক্রিকেটে রেকর্ড মর্গ্যানের, মারলেন ১৭ ছক্কা, বিশ্বকাপে সবচেয়ে খারাপ বোলিংয়ের নজির রশিদ খানের

বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যানের। মাত্র ৭১ বলে খেললেন ১৪৮ রানের বিধ্বংসী ইনিংস। একদিনের ক্রিকেটে কোনও এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়লেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭ টি ছক্কা ও চারটি বাউন্ডারি।

ম্যাঞ্চেস্টার:  বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যানের। মাত্র ৭১ বলে খেললেন ১৪৮ রানের বিধ্বংসী ইনিংস। একদিনের ক্রিকেটে কোনও এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়লেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭ টি ছক্কা ও চারটি বাউন্ডারি। এদিন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা, ক্রিস  গেইল ও এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন তিনি। ২০১৩-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ টি ছক্কা মেরেছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২০১৫-তে জিম্বাবোয়ের বিরুদ্ধে) ও দক্ষিণ আফ্রিকার অবসর নেওয়া ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের (২০১৫-কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে)  একটি ইনিংসে ১৬ টি ছয় মারার নজির রয়েছে। মর্গ্যানের ইনিংস ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ছয় উইকেটে ৩৯৭ রানের বিশাল স্কোর খাড়া করেছে। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এটাই সর্বাধিক রান। সবমিলিয়ে ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ২৫ টি ছক্কা মেরেছেন। মর্গ্যানের এটাই কেরিয়ারের সেরা ইনিংস। বিশ্বকাপের ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম শতরান। একদিনের কেরিয়ারের ১৩ তম শতরান মর্গ্যান করলেন ৫৭ বলে। ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো (৯৯ বলে ৯০) এবং জো রুট (৮২ বলে ৮৮)-ও রান পেয়েছেন।  টি ২০ ক্রিকেটের আফগান তারকা রশিদ খান এদিন বেধড়ক মার খেয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান দেওয়ার অবাঞ্ছিত রেকর্ড যোগ হল তাঁর নামের সঙ্গে। তাঁর বোলিং বিশ্লেষণ ৯-০-১১০-০। ১১ টি ছক্কা এসেছে তাঁর ওভারগুলি থেকে। তাঁর আগে বিশ্বকাপে সবচেয়ে খারাপ বোলিংয়ের নজির ছিল নিউজিল্যান্ডের মার্টিন স্নেড্ডেনের। ১৯৮৩-র বিশ্বকাপে ৬০ ওভারের ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ১২-০-১০৫-০।

সেরা শিরোনাম

Ranji Trophy: বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
Akash Deep Exclusive: '৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
'৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget