এক্সপ্লোর

সঠিক প্রশিক্ষণ পেলে বোল্টের রেকর্ডও ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেন মধ্য প্রদেশের বিস্ময়-স্প্রিন্টার রামেশ্বর

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুও রামেশ্বরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন

ভোপাল: বয়স মাত্র ১৯। তারমধ্যেই হইচই ফেলে দিয়েছেন রামেশ্বর গুর্জর। মধ্য প্রদেশের বিস্ময় স্প্রিন্টার। গত সপ্তাহে যাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যে ভিডিওটিতে দেখা যায়, মাত্র ১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পূর্ণ করছেন রামেশ্বর। তাও খালি পায়ে দৌড়ে। যে ভিডিও দেখার পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী জিতু পাটওয়ারি তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। সেই স্প্রিন্টার এবার জানালেন, সঠিক প্রশিক্ষণ পেলে তিনি ইউসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেন। মধ্য প্রদেশের শিবপুরী জেলার নরওয়ার গ্রামের কৃষক পরিবারের সন্তান রামেশ্বর শনিবার ভোপালে গিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারপর তিনি সাংবাদিকদের বলেন, ‘৯.৫৮ সেকেন্ডে একশো মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেছিলেন ইউসেইন বোল্ট। সঠিক প্রশিক্ষণ আর সুযোগসুবিধা পেলে আমি সেই রেকর্ড ভেঙে দেওয়ার ব্যাপারে আশাবাদী।’ পাশাপাশি রামেশ্বর জানিয়েছেন, গত ছমাস ধরে তিনি একশো মিটার দৌড়নো অভ্যাস করেছেন। যখন প্রয়োজনীয় উচ্চতা না থাকায় তাঁর সেনাবাহিনিতে যোগ দেওয়ার স্বপ্নভঙ্গ হয়। রামেশ্বর বলেছেন, ‘আগে ১২ সেকেন্ডের সামান্য বেশি সময়ে একশো মিটার শেষ করছিলাম। ছয় মাস অনুশীলনের পর সেই সময়টা ১১ সেকেন্ডে নামিয়ে এনেছি।’ তিনি আরও জানিয়েছেন যে, সুষম খাবারের অভাবে তাঁর শারীরিক সমস্যাও হচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুও রামেশ্বরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তার আগে শুক্রবার বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান রামেশ্বরের দৌড়ের ভিডিও পোস্ট করেন। সেই টুইটে তিনি রিজিজুকে ট্যাগও করেন। সঙ্গে লেখেন যে, ভারতে প্রতিভার অভাব নেই। সঠিক সুযোগ-সুবিধা পেলে ওরা ইতিহাস তৈরি করতে পারে। তার জবাবেই রিজিজু লেখেন, ‘কারও মাধ্যমে ছেলেটিকে আমার কাছে পাঠান শিবরাজজী। আমি ওকে কোনও একটা অ্যাথলেটিক্স অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেব।’ তারপরই রামেশ্বরের জীবনের চাকা ঘুরতে শুরু করেছে। পারিবারিক অভাবের জন্য দশম শ্রেণির বেশি পড়তে না পারা তরুণের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন।

সেরা শিরোনাম

Ishan Kishan: দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
Bengal Cricket: বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget