এক্সপ্লোর

MS Dhoni Birthday : সারমেয়দের সঙ্গে কাটলেন কেক, খেয়ে-খাইয়ে জন্মদিন পালন মাহির, ভাইরাল ভিডিও

Dhoni : স্লাইস কেটের অংশ কেটে কেটে একের পর এক সারমেয়কে খাওয়াতে শুরু করেন তিনি। ধোনির জন্মদিনের অঙ্গ হিসেবে কেকের ভাগ পেতে তখন সারমেয়রাও অধীর আগ্রহে।

রাঁচি : বাইক ও সারমেয়প্রেম। মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) যাঁরা চেনেন, সেই ক্রিকেটভক্তদের কাছে মাহির ক্রিকেট ছাড়া আরও দুই ভালবাসাও অজানা নয়। রাঁচির বাড়িতে বাইকের সম্ভার হোক বা সারমেয়রদের সারি, একাধিক ভিডিওতে প্রাক্তন ভারত অধিনায়ককে মেতে থাকতে দেখা গিয়েছে। এবার ৪২ তম জন্মদিনে ক্যাপ্টেন কুলের সারমেয়দের সঙ্গে কেক কেটে জন্মদিন পালনের এক ভিডিও সামনে এসেছে। আর যা হয়ে গিয়েছে মুহূর্তে ভাইরাল।

কালো টি শার্ট ও কালো ট্রাইজার পরে ধোনিকে একটি টেবিলের সামনে ঝুঁকে দাঁড়াতে দেখা গিয়েছে ভিডিওতে। টেবিলের ওপর রাখা স্লাইস কেকে রাখা মোমবাতিতে প্রথম ফুঁ দিয়ে নিভিয়ে কেক কাটেন মাহি। তারপরই চমক। স্লাইস কেটের অংশ কেটে কেটে একের পর এক সারমেয়কে খাওয়াতে শুরু করেন তিনি। ধোনির জন্মদিনের অঙ্গ হিসেবে কেকের ভাগ পেতে তখন সারমেয়রাও অধীর আগ্রহে। সামনে দাঁড়ানো সব সারমেয়কে একবার করে কেকে খাওয়ানোর পর ধোনি দেন আরও একটি চমক। স্লাইস কেটের একটি অংশ কেটে নিজেও খেতে শুরু করেন তিনি। গোটা কেকটা শেষ না হওয়া পর্যন্ত ঠায় একভাবে দাঁড়িয়ে থেকে টানা কেক কেটে খেয়ে ও খাইয়ে চলেন তিনি। আর যে ভিডিও সামনে আসার পরই মুহূর্তে যা হয়ে গিয়েছে ভাইরাল। 

এমনিতেই বরাবরই সোশ্যাল মিডিয়া থেকে বেশ খানিকটা দূরে থাকেন মহেন্দ্র সিংহ ধোনি। তাই তাঁর জন্মদিনের এমন সেলিব্রেশনের ভিডিও দেখে মুগ্ধ ক্রিকেটভক্তরা। এদিন সকালেই বাড়ির ছাদ থেকে তাঁর ভক্তদের উদ্দেশে হাত নাড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ( আরও পড়ুন- শাহরুখের আদলে জন্মদিনে বাড়ির ছাদে উঠে ভক্তদের দিকে হাত নাড়লেন ধোনি, ভিডিও ভাইরাল) যার পরে এবার সারমেয়দের সঙ্গে তাঁর বার্থ ডে সেলিব্রেশনের আরও একটি ভিডিও সামনে এল। যাও হয়েছে ভাইরাল।

বিশ্বক্রিকেটের একমাত্র অধিনায়ক, যাঁর দখলে আইসিসি পরিচালিত তিনটি সীমিত ওভারের টুর্নামেন্টেরই ট্রফি রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। পাশাপাশি তাঁর নেতৃত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত। তবে এত খ্যাতি সত্ত্বেও ধোনি বরাবর নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget