এক্সপ্লোর

আজ দিল্লির বিরুদ্ধে ম্যাচে না-ও খেলতে পারেন অসুস্থ ধোনি

অসুস্থতার জন্য সোমবার দলের অনুশীলনে অংশ নিতে পারেননি ধোনি। মঙ্গলবার, ম্যাচের ২৪ ঘণ্টা আগে দলের শেষ প্রস্তুতি পর্বেও তিনি অনুপস্থিত ছিলেন

চেন্নাই: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনির খেলা ঘোরতর অনিশ্চিত। আজ, বুধবার ঘরের মাঠে রিকি পন্টিং-সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশিক্ষণাধীন দলের বিরুদ্ধে ম্যাচ চেন্নাই সুপার কিংসের। দুই দলেরই প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ ঠিক করে দিতে পারে কোন দল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করবে। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচে ধোনির খেলা নিয়ে জোরাল প্রশ্ন থাকছে। অসুস্থতার জন্য সোমবার দলের অনুশীলনে অংশ নিতে পারেননি ধোনি। ঘটনা হচ্ছে, মঙ্গলবার, ম্যাচের ২৪ ঘণ্টা আগে দলের শেষ প্রস্তুতি পর্বেও ধোনি অনুপস্থিত ছিলেন। যা দিল্লির বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে আরও বড় সংশয় তৈরি করেছে। ধোনির না খেলার সম্ভাবনার কথা স্বীকার করে নিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও। মঙ্গলবার ফ্লেমিং বলেছেন, 'এক সপ্তাহ ধরে ধোনি খুব অসুস্থ। ওর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ও খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিনই।' চলতি আইপিএলে এ নিয়ে দ্বিতীয়বারের জন্য মাঠের বাইরে ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আগের ম্যাচে হারতে হয়েছিল চেন্নাইকে। ফ্লেমিং জানিয়েছেন, ধোনি না খেলায় বাধ্য হয়ে দলে কয়েকটি পরিবর্তন করতে হয়েছিল। যদিও তাকে হারের কারণ বলে মানতে চাননি চেন্নাইয়ের কোচ। ফ্লেমিং বলেছেন, 'চিপকে আমাদের পারফরম্যান্স বেশ ভাল। এখানে খেলতে আমরা স্বস্তি বোধ করি। ধোনি না খেলায় আগের ম্যাচে বাধ্য হয়ে কয়েকটা পরিবর্তন করতে হয়েছিল। তবে সেটাকে পরাজয়ের কারণ বলে মনে করি না।'

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget