এক্সপ্লোর

একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি

নয়াদিল্লি: টেস্ট থেকে অবসর আগেই নিয়েছিলেন। এবার একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্বও ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ফলে পাকাপাকিভাবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে দিলেন তিনি। ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় এবার বিরাট কোহলি নিশ্চিতভাবেই ক্রিকেটের তিনটি ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হতে চলেছেন। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে নেমেছিলেন ধোনি। তারপর থেকে তিনি শুধুই একদিনের আন্তর্জাতিক ও টি-২০ খেলছেন। টেস্টে ভারতের অধিনায়ক হওয়ার পর একের পর এক সাফল্য পাচ্ছেন বিরাট। তাঁকে তিন ফর্ম্যাটেই অধিনায়ক করার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। স্বয়ং ধোনিই সরে দাঁড়িয়ে বিরাটের রাস্তা সাফ করে দিলেন। তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই খেলা ছাড়ছেন না ভারতের সফলতম অধিনায়ক। তিনি দেশের হয়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন বলেই জানা গিয়েছে। ২০০৪ সালে ভারতের হয়ে অভিষেক হওয়ার পর ২০০৭ সালে টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক নির্বাচিত হন ধোনি। প্রথম চ্যালেঞ্জেই সাফল্য। প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর একদিনের আন্তর্জাতিক এবং টেস্টেও ভারতের অধিনায়ক হন ধোনি। তাঁর নেতৃত্বে ২০১১ সালে একদিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি-র এই তিনটি প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছেন ধোনি। টেস্টেও ভারতীয় দল এক নম্বর হয়েছিল তাঁর হাত ধরেই। টেস্টে ৬০টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করে ২৭টি জিতেছেন ধোনি। ১৯৯টি একদিনের ম্যাচে জয় ১১০টিতে। ৭২টি টি-২০ ম্যাচে জয় ৪১টিতে। এহেন উজ্জ্বল রেকর্ডের অধিকারী ধোনিই এবার অধিনায়কত্ব ছেড়ে দিলেন। বিসিসিআই-এর চিফ এগজিকিউটিভ রাহুল জোহরি বলেছেন, 'ধোনির নেতৃত্বে ভারতীয় দল সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিল। তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা ভারতীয় ক্রিকেটে অক্ষয় হয়ে থাকবে। বিসিসিআই এবং ভারতের ক্রিকেটভক্তদের পক্ষ থেকে ধোনিকে ধন্যবাদ জানাচ্ছি।' ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ শুরু হচ্ছে এ মাসের ১৫ তারিখ থেকে। তার আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন ধোনি। ২০১৯ সালে পরবর্তী একদিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ধোনির খেলার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছে ক্রিকেট মহল। নতুন অধিনায়ককে দল গুছিয়ে নেওয়ার সুযোগ দিলেন ধোনি।

সেরা শিরোনাম

Rajat Patidar: কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
Bengal vs Chandigarh: ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Jay Shah: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget