এক্সপ্লোর

MS Dhoni Injury: হাঁটুর সমস্যা দূর করতে এবার মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হচ্ছেন ধোনি?

MS Dhoni: গোটা আইপিএল জুড়েই হাঁটুর চোটে ভুগেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।

মুম্বই: সদ্যই গুজরাত টাইটান্সকে হারিয়ে নয়া ইতিহাস রচনা করেছে চেন্নাই সুপার কিংস। রেকর্ড পঞ্চম আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে সিএসকে (CSK)। গোটা মরসুম জুড়েই দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি ব্যাট হাতে তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা দেখে বোঝা দায় যে তিনি ৪০ পেরিয়েছেন। কিন্তু মরসুম জুড়েই ধোনি হাঁটুর সমস্যায় ভুগেছেন। শোনা যাচ্ছে এবার সেই হাঁটুর সমস্যা দূর করতেই মুম্বইয়ে একগুচ্ছ পরীক্ষা করাতে চলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার।

ধোনির হাঁটুর সমস্যার জন্য তাঁর কিপিংয়ে কোনও সমস্যা না হলেও, ব্যাটিং করার সময় উইকেটের মাঝে যে তাঁর ছুটতে অসুবিধা হচ্ছিল, তা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এমনকী সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসিও স্বীকার করে নেন যে ধোনি হাঁটুর সমস্যায় ভুগছেন এবং তার ফলে যাতে তাঁর হাঁটুতে বাড়তি চাপ না পড়ে, সেই কারণে ইনিংসের বেশি ওভার বাকি থাকলে ব্যাটেও নামছেন না ধোনি। এটাই সিএসকে অধিনায়ক ধোনির শেষ আইপিএল হতে যাচ্ছে বলেও জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু সেসব জল্পনায় জল ঢেলে দিয়েছেন মাহি।

টুর্নামেন্ট শেষের পর ধোনি বলেন, 'পরিস্থিতির বিচারে এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি এ মরসুমে যেখানেই গিয়েছি, সেখানে খেলতে গিয়ে এত ভালবাসা, সমর্থন পেয়েছি যে এর পরে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়াটা সহজ। আমার কাছে কঠিন কাজ হল আরও নয় মাস খাটা খাটনি করে নিজেকে নয় মাস ধরে প্রস্তুত করা এবং আরও একটি আইপিএল মরসুম খেলা। সত্যি বলতে অনেকটাই আমার শরীরের ওপর নির্ভরশীল। আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছয়-সাত মাস রয়েছে। আমার জন্য এটা সহজ হবে না। তবে এটা আমার তরফ থেকে সকলের জন্য একটা উপহার হবে। সকলে আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তার জন্য আমারও তাঁদের কিছু ফিরিয়ে দেওয়াটা কর্তব্য।'

পরের মরসুমের আইপিএলে খেলতে হলে ধোনির ফিটনেসটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি সেই বুঝেই সিদ্ধান্ত নেবেন বলে আভাস দিয়েছেন। মাঠে নামতে সবার আগে প্রয়োজন হাঁটুর ব্যথা সারিয়ে তোলা। সেই উদ্দেশ্যেই মুম্বইয়ে তিনি চিকিৎসকদের পরামর্শ নেবেন বলে খবর। পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁর হাঁটুর চোট কতটা গুরুতর তা জানা যাবে এবং সেই বুঝেই তাঁর চিকিৎসা শুরু হবে। সমর্থকরা এবং সিএসকে ফ্র্যাঞ্চাইজি আপাতত আশায় থাকবে যাতে ধোনি দ্রুতই এই চোট সারিয়ে তুলতে পারেন।

আরও পড়ুন: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget