এক্সপ্লোর

আইপিএল কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ধোনি, জানালেন নিজের হতাশার কথাও

নয়াদিল্লি: ‘রোয়ার অব দ্য লায়ন’। সিংহগর্জন। অতি সরলীকরণে পশুরাজের হুঙ্কার। যাকে বলে অস্তিত্ব জানান দেওয়া। সেটাই করলেন মহেন্দ্র সিংহ ধোনি। মৌনব্রত ভেঙে আইপিএলের কলঙ্কিত অধ্যায় নিয়ে কথা বললেন মাহি। সোজাসাপটা এবং বলিষ্ঠ বক্তব্য তাঁর। সাফ জানিয়ে দিলেন, স্পট ফিক্সিং কাণ্ডে তাঁদের কোনও হাত ছিল না। ফ্র্যাঞ্চাইজির তরফে ভুল হয়েছে, তবে ক্রিকেটাররা ছিল একেবারেই নির্দোষ। কোনও রকম রাখঢাক না করেই তিনি জানালেন, আইপিএল থেকে বছর দুয়েকের জন্য চেন্নাইয়ের উপর যে নিষেধাজ্ঞা ছিল, তার খেসারত দিতে হয়েছে ক্রিকেটারদেরই। এবং ওই সময়ে চেন্নাইয়ের নির্বাসন প্রভাব ফেলেছিল তাঁর জীবনেও, স্পষ্ট জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

সম্প্রতি ‘রোয়ার অব দ্য লায়ন’ নামের একটি তথ্যচিত্রে আইপিএলের কলঙ্কিত অধ্যায় নিয়ে মুখ খুলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। সেখানে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, ২০১৩ সালের ঘটনা তাঁকে সবথেকে বেশি ব্যথিত করেছে। ২০০৭ সালের বিশ্বকাপে ভারত গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়ার পর যতটা হতাশ হয়েছিলেন, তাঁর থেকেও করুণ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল ২০১৩ সালে। ধোনি ওই তথ্যচিত্রে বলেন, “২০১৩ সাল ছিল আমার জীবনের সবথেকে কঠিনতম অধ্যায়। তার আগে আমি কখনও এতটা বিষন্ন হয়নি। ২০০৭ সালে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ফিরে আসাও দুঃখজনক ছিল। আমরা ভাল ক্রিকেট খেলিনি সেকারণেই হেরেছিলাম। ব্যস গোটা বিষয়টা ওখানেই থেমে গিয়েছিল। কিন্তু, ২০১৩ সালের পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ আলাদা। গোটা দেশ গড়াপেটা আর স্পট ফিক্সিং নিয়ে আলোচনা করেছে। ” ধোনি প্রশ্ন তুলেছেন, এখানে ক্রিকেটারদের কী দোষ ছিল?

তথ্যচিত্রের প্রথম এপিসোডে ধোনিকে বলতে শোনা যায়, “সিএসকে-কে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হল। একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হল চারিদিকে। অধিনায়ক হিসেবে তো বটেই ব্যক্তি হিসেবেও ভাবছিলাম, এখানে দলের ভুল কোথায়?” তিনি এও বলেন, “হ্যাঁ, ফ্র্যাঞ্জাইজির তরফে কিছু ভুল হয়েছিল। কিন্তু ক্রিকেট কেলেঙ্কারিতে আমার নাম জড়িয়ে দেওয়া হল। মিডিয়ায় এমনও বলা হল, দল স্পট ফিক্সিংয়ে জড়িত, আমি জড়িত। এটা কি আদৌ সম্ভব? স্পট ফিক্সিং যে কেউ করতে পারে। একজন আম্পায়ার, একজন ব্যাটসম্যান, একজন বোলার, যে কেউই পারে। কিন্তু, ম্যাচ গড়াপেটা? সেখানে সিংহভাগ ক্রিকেটার জড়িত থাকে। আমি কাউকে কিছু বলিনি। কারণ, আমি চাইনি আমার ক্রিকেটে এর প্রভাব পড়ুক। আমি আজ যেখানে দাঁড়িয়ে, যা কিছু অর্জন করেছি সবই ক্রিকেটের দৌলতে। আমি মনে করি ম্যাচ গড়াপেটা খুনের থেকেও বড় অপরাধ। এমন অব্স্থায় এমন একটি ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে দেওয়ার ফলে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।”

ম্যাচের ফলে বিস্মিত হয়ে যদি কেউ মনে করে গড়াপেটা হয়েছে, তাহলে ক্রিকেটের উপর থেকেই মানুষের বিশ্বাস উবে যাবে। এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা ধোনির পক্ষে ছিল অসহনীয়। প্রসঙ্গত, ২০১৩ সালের ঘটনার তদন্তের পর ২০১৫ সালে চেন্নাই সুপার কিংস সহ রাজস্থান রয়্যালসকেও ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। শীর্ষ ন্যায়ালয় নিযুক্ত তিন সদস্যের একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছিল। যার প্রধান ছিলেন, সিজিআই আর এম লোধা। গত বছর নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেছে চেন্নাই। এবং চ্যাম্পিয়নও হয়েছে তাঁরা।

সেরা শিরোনাম

Bengal Cricket: স্বার্থের সংঘাতের অভিযোগে ক্লিনচিট সিএবির অ্যাপেক্স সদস্যকে, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা!
স্বার্থের সংঘাতের অভিযোগে ক্লিনচিট সিএবির অ্যাপেক্স সদস্যকে, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা!
Asish Nehra: ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
Saurasish Lahiri: অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
Ishan Kishan: দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড

ভিডিও

By Election 2026: ৬ অক্টোবর Nandigram ও Rejinagar বিধানসভার উপ নির্বাচন, ৯ অক্টোবর ফল ঘোষণা
West Bengal News | সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! ABP Ananda LIVE
Delhi News | ৭ পড়ুয়ার মৃত্যু, দিল্লিতে PG বিল্ডিংয়ের মালিক গ্রেফতার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট
Nadimul Haque | নাদিমুলের অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতির টাকার লেনদেন? খতিয়ে দেখছে ED | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget