এক্সপ্লোর

Sunil Gavaskar Birthday: ''আমার ব্যাটিং আইডল", গাওস্করের জন্মদিনে পূর্বসূরিকে শুভেচ্ছা সচিনের

Sachin Tendulka On Sunil Gavaskar: আজ ৭৪ বছর পূর্ণ করলেন সুনীল গাওস্কর। ১৯৭১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সুনীল গাওস্করের। ১৯৮৭ সালে ২২ গজকে বিদায় জানান লিটল মাস্টার।

মুম্বই: ভারতীয় ক্রিকেটের ২ কিংবদন্তি। একজন লিটল মাস্টার ও একজন মাস্টার ব্লাস্টার। প্রজন্মের পর প্রজন্ম এই ২ ক্রিকেটারকে দেখেই অনুপ্রাণিত হয়ে এসেছে। আজ সুনীল গাওস্করের (Sunil Gavaskar) জন্মদিন (Happy Birthday)। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন  ওপেনারকে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ছোটবেলায় গাওস্করের ব্যাটিং দেখেই ক্রিকেট খেলার প্রতি আগ্রহ জন্মেছিল ছোট্ট সচিনের। পূর্বসূরিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও যা উল্লেখ করলেন সচিন। নিজের সোশ্যাল মিডিয়ায় গাওস্করের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সচিন লিখেছেন, ''শুভ জন্মদিন আমার ব্যাটিং আইডলকে। ছোটবেলায় বেড়ে ওঠার পথে আমরা সবাই যাঁর ব্যাটিং দেখে ব্যাটিং করতে চাইতাম। শুভ জন্মদিন গাওস্কর স্যার।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

আজ ৭৪ বছর পূর্ণ করলেন সুনীল গাওস্কর। ১৯৭১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সুনীল গাওস্করের। ১৯৮৭ সালে ২২ গজকে বিদায় জানান লিটল মাস্টার। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন সুনীল গাওস্কর। লাল বলের ক্রিকেটে ঝুলিতে রয়েছে তাঁর ৩৪ টি সেঞ্চুরি।

আশির দশকে বিশ্বের সেরা দল মনে করা হত ওয়েস্ট ইন্ডিজকে। সেই যুযুধান প্রতিপক্ষের বিরুদ্ধেই গাওস্করের এহেন রেকর্ড (Sunil Gavaskar Record). তাঁর ব্যাটিং দক্ষতার পরিচয়বাহক। পাশাপাশি এই রেকর্ড এটাও প্রমাণ করে যে মুম্বইয়ে জন্মগ্রহণ করা ব্যাটার স্পিনের পাশাপাশি ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে খেলতেও সমান দক্ষ ছিলেন। ৫ ফুট ৫-র গাওস্কর নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ২৩৩টি ম্যাচ খেলে ১৩,২১৪ আন্তর্জাতিক রান করেছেন। শতরান হাঁকিয়েছেন ৩৪টি। এই কিংবদন্তির জন্মদিনে তাঁর রেকর্ডগুলি দেখে নেওয়া যাক।

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাওস্কর। কোনও ব্যাটার অভিষেক টেস্ট সিরিজে এটাই সর্বকালের সর্বাধিক রান।

২৭টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩টি শতরান হাঁকিয়েছেন গাওস্কর। কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এটি টেস্ট ক্রিকেটে কোনও ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ।

প্রথম ব্যাটার হিসাবে গাওস্কর টেস্টের দুই ইনিংসেই তিন তিনবার শতরান হাঁকিয়েছেন।

ওপেনিংয়ে গাওস্করের করা ৯৬০৭ রান ভারতীয় হিসাবে সর্বকালের সর্বোচ্চ। এমনকী তিনিই ভারতের হয়ে ওপেনিংয়ে সর্বাধিক, ৭৫বার ৫০ রানের গণ্ডি পার করেছেন।

ব্যাটার গাওস্করের কৃতিত্ব সম্পর্কে সকলেই অবগত। তবে ফিল্ডার হিসাবেও তিনি দুর্দান্ত ছিলেন। গাওস্করের দখলে ১০৮টি টেস্ট ক্যাচ নেওয়ার কৃতিত্ব রয়েছে। তিনিই প্রথম ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে শতাধিক ক্যাচ ধরেছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget