এক্সপ্লোর

টেস্টে ব্র্যাডম্যানের গড় ১০০ হয়নি আমার দোষেই, এখনও আক্ষেপ নীল হার্ভের

সিডনি: ক্রিকেট বিশ্বে স্যর ডন ব্র্যাডম্যান মানেই রূপকথা। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান, যাঁর কেরিয়ারে গড় একশ-র কাছাকাছি। ৭০ বছর কেটে গিয়েছে ব্র্যাডম্যান অবসর নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত আর দ্বিতীয় কোনও ব্যাটসম্যান তাঁর গড়ের ধারেকাছে পৌঁছতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে কেরিয়ারে ৯৯.৯৪ গড়ে রান করেছেন তিনি। তবে আক্ষেপ একটাই। গড়টা একশ-তে পৌঁছয়নি। শেষ ইনিংসে যদি আর মাত্র চার রান করতে পারতেন তাহলে এই আক্ষেপ আর কারুরই থাকত না। ব্র্যাডম্যানের গড় হত ১০০। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ গড় নিয়ে কেরিয়ার শেষ করতে পারতেন তিনি। আর এই অপূর্ণতা নিয়ে আফসোস এখনও যায়নি ব্র্যাডম্যানের দলের একমাত্র জীবিত সদস্য নীল হার্ভে। আজ তাঁর জন্মদিন। তার আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে হার্ভে সেই আক্ষেপের কথাই ফের উল্লেখ করেছেন। ব্র্যাডম্যানের ওই বিরল কৃতিত্ব অর্জন না করতে পারার পিছনে নিজেকে দায়ী মনে করেন তিনি। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নিজের কেরিয়ারের ইনিংসে লেগ স্পিনার এরিক হোলিজ। আর চার রান করলেই যেখানে গড় ১০০ হত, সেখানে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় ব্র্যাডম্যানকে। কেন নিজেকে দায়ী করেন হার্ভে? শেষ ম্যাচের আগের টেস্টে ব্র্যাডম্যানের সঙ্গে ক্রিজে নেমেছিলেন হার্ভে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই টেস্টের প্রথম ইনিংসে হার্ভে ১১২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে এক ব্যাটসম্যান আউট হওয়ার পর ব্যাট করতে নামেন হার্ভে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল চার রান। হার্ভে ক্রিজে নেমেই বাউন্ডারি মেরে দলকে জেতান। ব্র্যাডম্যান রয়ে যান নন-স্ট্রাইকিং প্রান্তে। ওই সময় ব্র্যাডম্যান ১৭৩ রানে ব্যাটিং করছিলেন। হার্ভে বলছেন, যদিও ওই ম্যাচে ব্র্যাডম্যানকে ওই চার রান করতে দিতেন, তাহলেই তাঁর গড় ১০০ তে পৌঁছে যেত। কিন্তু এমনটা হয়নি। এজন্য ব্র্যাডম্যানের গড় ১০০ না হওয়ার জন্য নিজেকেই দায়ী করেন হার্ভে। সেই আফসোস এখনও যায়নি তাঁর। সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে কথা বলতে গিয়ে হার্ভে বলেছেন, লিডস টেস্টের ওই চার রানের জন্য এখনও অপরাধবোধে ভুগি। সম্পূর্ণ আমার ভুলেই ব্র্যাডম্যানের টেস্ট ক্রিকেটে রানের গড় ১০০ হয়নি। ওই চার রান আমার বদলে যদি উনি করতেন, তাহলে ওই কৃতিত্ব অর্জন করতেন ব্র্যাডম্যান। সেই দিনটা যেন এখনও চোখের সামনে ভাসে হার্ভের। তিনি বলেছেন, আমি ক্রিজে এলাম। লাঙ্কাশায়ারের বোলার কেন ক্রেন্সটন লেগ স্ট্যাম্পে বল করল। আমি মিড উইকেটের ওপর দিয়ে খেললাম। বল বাউন্ডারির বাইরে চলে গেল। দর্শকরা খুশিতে মেতে উঠল। মাঠের মধ্যেও ছুটে চলে আসে তারা। তারপর আমার মনে আছে, ব্র্যাড চেঁচিয়ে বলল, চলো, এখান থেকে বেরিয়ে যাই। হার্ভে বলেছেন, ঘুণাক্ষরেও অনুমান করতে পারেননি যে, ব্র্যাডম্যান শেষ টেস্টে শূন্য রানে আউট হয়ে যাবেন। হার্ভে আরও বলেছেন,তখন পরিসংখ্যান নিয়ে এত চর্চা হত না। টিভিও ছিল না। প্রেসেরও কারও এটা জানা ছিল না।তিনি আউট হওয়ার পরই বিষয়টি জানা যায়। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে আমরা ৫২ রানে আউট করেছিলাম। তাই তাঁর আর ব্যাট করার সুযোগ আসেনি।

সেরা শিরোনাম

IND vs WI: চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
AFG vs BAN Test: লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
IND vs NZ: শিয়রে সিরিজ, এখনও দল ঘোষণাই করেনি বিসিসিআই, কারণ কী জানেন?
শিয়রে সিরিজ, এখনও দল ঘোষণাই করেনি বিসিসিআই, কারণ কী জানেন?
IND vs WI: সিরিজ় জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোথায়, কখন চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত?
সিরিজ় জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোথায়, কখন চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget