এক্সপ্লোর

SL vs NAM: বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটন, এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কাকে হারাল নামিবিয়া

Jan Frylinck: শ্রীলঙ্কার বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাটে নেমে ৪৪ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেটও নেন ফ্রাইলিঙ্ক। তাঁর অনবদ্য পারফরম্যান্সে ভর করেই লঙ্কানদের হারাল নামিবিয়া।

জিলঙ: ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা বলা হয়। কেন বলা হয়, তার উদাহরণ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচেই পাওয়া গেল। হেভিওয়েট ভারত, পাকিস্তানকে হারিয়ে গত মাসেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা দল। নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সিংহভাগ বিশেষজ্ঞরাই শ্রীলঙ্কাকে (SL vs NAM) ফেভারিট বলে মনে করছিলেন। তবে সকলকে চমকে দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারিয়ে দুরন্তভাবে টুর্নামেন্ট শুরু করল নামিবিয়া। ১৬৩ রান তাড়া করতে নেমে ১০৮ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 

ফ্রাইলিঙ্কের অলরাউন্ড পারফরম্যান্স

এদিন টসে জিতে প্রথমে বোলিং নিয়ে নতুন বলে তিন উইকেট তুলে নিয়ে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। তবে জান ফ্রাইলিঙ্ক (Jan Frylinck) এবং জেজে স্মিটের সপ্তম উইকেটে ৭০ রানের পার্টনারশিপে ভর করে ১৬৩ রান তুলতে সক্ষম হয় নামিবিয়া। ১৬৪ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা একেবারেই ভাল করেনি। দুই ওপেনার পাথুম নিসঙ্কা (৯) ও কুশল মেন্ডিস (৬) অল্প রানের মধ্যেই সাজঘরে ফেরেন। ৪০ রানে চার উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। ভানুকা রাজাপক্ষ (২০) ও লঙ্কান অধিনায়ক শানাকা (২৯) একটু লড়াই করার চেষ্টা করেন বটে, তবে তাতে খুব বেশি লাভের লাভ কিছুই হয়নি।

শ্রীলঙ্কার হয়ে রাজাপক্ষ এবং শানাকা বাদে মাত্র দুইজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছেন। সম্পূর্ণ ব্যর্থ দলের লোয়ার মিডল অর্ডার। এদিন ছয় নম্বরে ব্যাটে নেমে ৪৪ রান করার পর বল হাতেও জ্বলে উঠেন জান ফ্রাইলিঙ্ক (Jan Frylinck)। তিনি দুই উইকেট নেন। ফ্রাইলিঙ্ক ছাড়া বানার্ড শল্টস, ডেভিড উইজা, বেন শিকঙ্গোও দুইটি করে উইকেট পেয়েছেন। 

প্রথম ইনিংস

৩৫ রানের মধ্যেই তিন উইকেট তুলে নিয়ে নামিবিয়াকে চাপে ফেলতে সক্ষমও হন লঙ্কান বোলাররা। তবে নামিবিয়ান ব্যাটাররা দমে যেতে একদমই রাজি ছিলেন না। অধিনায়ক জেরার্ড ইরাসমাস (২০) ও স্টিফান বার্ড (২৬) মিলে নামিবিয়ার ইনিংস গঠনের কাজ শুরু করেন। চতুর্থ উইকেটে ৪১ রান যোগও করেন দুই মিডল অর্ডার ব্যাটার। অবশ্য তারপরেই ১৭ রানের মধ্য়ে তিন উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। এরপরেই শুরু হয় প্রত্যাবর্তনের লড়াই।

শুরুতে খানিকটা সামলেই খেলছিলেন ফ্রাইলিঙ্ক, তবে অপরদিক থেকে স্মিট আক্রমণ চালিয়ে যান। ধীরে ধীরে রানের গতিও বাড়ে। শেষের কয়েক ওভারে সেট হয়ে যাওয়ার পর ফ্রাইলিঙ্কও ব্যাট চালাতে শুরু করেন। চাপের মুখে শ্রীলঙ্কান বোলারদেরও খানিকটা ছন্নছাড়া দেখায়। তাঁর সম্পূর্ণ সুযোগ তোলেন ফ্রাইলিঙ্করা। বড় শটে নামিবিয়াকে ১৫০ রানের গণ্ডিও পার করা ফ্রাইলিঙ্ক ও স্মিট। স্টিট প্রায় ২০০-র স্ট্রাইক রেট নিয়ে ১৬ বলে ৩১ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল দুইটি চার ও সমসংখ্যক ছক্কায়।

আরও পড়ুন: নেটে ১১ বছর বয়সি খুদের বোলিংয়ে অনুশীলন করলেন মুগ্ধ রোহিত

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget