এক্সপ্লোর

নারিন-অনিশ্চয়তার মধ্যে মুম্বইয়ের মহড়ায় নাইটরা

প্রিয়দর্শিনী রক্ষিত

কলকাতা নাইট রাইডার্সের ন’বছরের ইতিহাসে টিমে অনেক বদল হয়েছে। অধিনায়ক পাল্টেছে। ম্যানেজমেন্টে নতুন মুখ এসেছে। টিম লিস্ট ঢেলে সাজানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ন’বছরের ইতিহাসে একটা জিনিসে কোনও পরিবর্তন হয়নি। আরও ভাল করে বললে, একটা ম্যাচের গুরুত্ব অপরিবর্তিত থেকেছে। সেটা, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। টিম মালিক শাহরুখ খান বহু বার তাঁর টিমকে বলেছেন, আর কোনও ম্যাচ জেতো না জেতো, মুম্বই ম্যাচটা জিততেই হবে। বলেছেন, এটা তাঁর কাছে সম্মানের ব্যাপার।
আজ, বুধবার তাঁর কেকেআরের সামনে সেই মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে দুটো টিম যেখানে দাঁড়িয়ে: কলকাতা নাইট রাইডার্স: শহরে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেছিলেন, সুনীল নারিনকে দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে। মানে, আজ বুধবারের ম্যাচ থেকে। ঠিক ছিল, মঙ্গলবার সকালেই শহরে ঢুকে পড়বেন ক্যারিবিয়ান স্পিনার। কিন্তু টিমের সঙ্গে প্র্যাকটিসে তাঁকে দেখা গেল না। কেকেআরের এক কর্তা জানালেন, মঙ্গলবার রাতের মধ্যে নারিন চলে আসছেন। রাতের দিকে আবার জানা গেল, নারিনের আগমন পিছিয়ে গিয়েছে। সেটা হয়ে দাঁড়িয়েছে বুধবার ভোরবেলা! ওয়েস্ট ইন্ডিজ থেকে দীর্ঘ বিমান-যাত্রার পরে জেটল্যাগ নিয়ে প্রথম ম্যাচ খেলে দিয়েছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু তিনি শহরে ঢুকেছিলেন ম্যাচের আগের রাতে। সেখানে সুনীল নারিন নামছেন ম্যাচের দিন ভোরে। সাধারণ বুদ্ধিতে এই অবস্থায় বুধবার তাঁর খেলা খুব কঠিন। কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবশ্য নারিন-প্রসঙ্গে নাইট শিবিরকে বিশেষ চিন্তিত বলে মনে হচ্ছে না। গত বার তাঁকে ছাড়াই অনেক ম্যাচ খেলেছে কেকেআর। জিতেওছে। পঁয়তাল্লিশের ব্র্যাড হগ যেখানে প্রতি ম্যাচে নতুন প্রাণশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন, সাফল্যও পাচ্ছেন, সেখানে নারিন গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু অপরিহার্য নন। ব্র্যাড হগ এ দিন বলছিলেন, কোথা থেকে এত এনার্জি পান। বলছিলেন, স্ত্রীর কথা ভেবে ২০০৮-এ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়াটা এখনও তাঁকে তাড়া করে। বিশেষ করে যেখানে সেই বিয়েটাই তাঁর টেকেনি। ব্র্যাড বলছিলেন, নতুন সঙ্গিনী তাঁর মোটিভেশন। বলছিলেন, পঞ্চাশেও ক্রিকেট মাঠ ছাড়তে চান না! নারিন ফিরে এলে প্রথম এগারোয় তাঁর জায়গা পাওয়া কঠিন, ভালই জানেন। কিন্তু নাইট-ধর্ম মেনে বলেও দেন, টিমে ‘মি’-র আগে সব সময় ‘উই’। তাই বুধবার বা অন্য কোনও দিন যদি তিনি খেলার সুযোগ না পান, মুখ গোমড়া করে থেকে মোটেও ড্রেসিংরুমের আবহাওয়া বিগড়ে দেন না। শুধু ব্র্যাড হগ নন। সোমবার টিম হোটেলে বসে পেসার জন হেস্টিংসও বলছিলেন, টিমের স্বার্থ আগে। তিনি বা অন্য কেউ টিমে সুযোগ পেলেন কি না, সেটা অপ্রাসঙ্গিক। এখানেই হয়তো গৌতম গম্ভীরের সবচেয়ে বড় সাফল্য। টিম থেকে ‘ইগো’ শব্দটাকে চিরতরে বিতাড়িত করে সত্যিকারের একটা টিম তৈরি। মুম্বই ইন্ডিয়ান্স: ঘরের মাঠে পুণের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ হারা মুম্বইয়ের কাছে এটা মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ। গম্ভীরের কলকাতাকে যেখানে খুব থিতু দেখাচ্ছে, রোহিত শর্মার মুম্বই সেখানে বরাবরের ‘লেট স্টার্টার’ হিসেবে পরিচিত। রোহিত নিজেও এ দিন স্বীকার করে নিলেন, কম্বিনেশন ঠিকঠাক করে ওঠা হয়নি। নিলামে কেনাবেচার পরে টিম কম্বিনেশন গুছিয়ে নিতে একটু সময় লাগবে। আপাতত টিম রোহিতের স্বস্তির চেয়ে দুশ্চিন্তা বেশি। প্রধান পেস অস্ত্র লাসিথ মালিঙ্গার চোট সারেনি। তাঁকে কবে পাওয়া যাবে, রোহিত জানেন না। অন্তত সপ্তাহদুয়েক মালিঙ্গাকে ছাড়া নামতে হবে, ধরেই নিয়েছে মুম্বই। উঠতি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর প্রশংসা করছিলেন রোহিত। কিন্তু এ দিন আবার প্র্যাকটিসে মাথায় চোট পেয়ে যান বুমরাহ। উঁচু ক্যাচ ধরতে গিয়ে বল এসে লাগে তাঁর মাথায়। মাটিতে পড়ে যান বুমরাহ। মুম্বইয়ের এক কর্তা রাতের দিকে বললেন, ‘‘বুমরাহ ঠিক আছে।’’ কিন্তু বুধবার বুমরাহ খেলতে পারবেন কি না, তা নিয়ে মন্তব্য করতে চাইলেন না। হাঁটুর চোট সারিয়ে ওঠা কায়রন পোলার্ড উদ্বোধনী ম্যাচে সে ভাবে প্রভাব ফেলতে পারেননি। কিন্তু তাঁর অধিনায়ক মাত্র একটা ম্যাচ দিয়ে পোলার্ডের বিচার করতে চান না। প্রথম ম্যাচের হার নিয়ে ভাবাটাও রোহিতের এজেন্ডায় নেই। বরং তিনি শুনিয়ে গেলেন, তাঁর টিম আদ্যন্ত পেশাদার টিম। একটা হারে তাঁরা কেউই এতটা মুষড়ে পড়েন না যে, নতুন করে কারও মোটিভেশন দরকার পড়বে। সব মিলিয়ে যা অবস্থা, তাতে মুম্বই ইন্ডিয়ান্স ‘টিমে’ সেরা পারফর্মার আপাতত একজনই। তিনি ক্রিকেটার নন। টিম মালকিনের পুত্র, আঠারো মাসে ১০৮ কেজি ওজন ঝরানো অনন্ত অম্বানী!

সেরা শিরোনাম

WPL Auction: নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
Uma Kashvi: মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
Avishek On Yuvraj: ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?
ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?
Ranji Trophy: ম্যাচের মাঝেই চোট শামির ভাই কাইফের, উৎকণ্ঠা বাংলা শিবিরে, নিতে হল 'কনকাশন সাব'
ম্যাচের মাঝেই চোট শামির ভাই কাইফের, উৎকণ্ঠা বাংলা শিবিরে, নিতে হল 'কনকাশন সাব'

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget