এক্সপ্লোর

WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে লায়ন

Nathan Lyon: ভারত মাসকয়েক আগেই অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে পরাজিত হলেও, সেই সিরিজে প্রভাব ফাইনালে বিন্দুমাত্র পড়বে না বলেই মনে করছেন নাথান লায়ন।

মেলবোর্ন: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে টেস্টে সেরার শিরোপা জয়ের লড়াই। অস্ট্রেলিয়া ও ভারত (IND vs AUS) টেস্টের সেরা হওয়ার যুদ্ধে ওভালে একে অপরের মুখোমুখি হবে। এরপরেই আবার অ্যাসেজ সিরিজ শুরু হবে। অস্ট্রেলিয়ান তারকা স্পিনার নাথান লায়ন (Nathan Lyon) কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই (WTC Final 2023) 'গ্র্যান্ড ফাইনাল' এবং এই ফাইনালের প্রায় গায়ে গায়ে অ্যাসেজ হওয়ার সেই সিরিজ ঘিরে উত্তেজনা থাকলেও, তা চ্যাম্পিয়নশিপ ফাইনালের ওপর প্রভাব ফেলবে না।

লায়ন বলেন, 'হ্যাঁ, সামনেই অ্যাসেজ সিরিজ রয়েছে। তবে তার আগে আমরা একটা বড় ম্যাচে মাঠে নামতে চলেছি। এটা আমাদের গ্র্যান্ড ফাইনাল। এটার পরে আবার নতুন মরসুম শুরু হবে। আমাদের পরিকল্পনা নিয়ে আমি সন্তুষ্ট। আমরা আমাদের সামনে যে চ্যালেঞ্জ আসতে চলেছে সেই বিষয়ে অবগত এবং সত্যি বলতে তা নিয়ে তেমন কোনও সমস্যা নেই। সমর্থকদের মধ্যে যে ফাইনাল ঘিরে এত উচ্ছ্বাস, উন্মাদনা রয়েছে, তেমন এক ম্যাচে মাঠে নামতে পারাটা বিশেষ অনুভূতির।'

কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা

মাত্র মাস কয়েক আগেই অস্ট্রেলিয়া ভারতের ঘরের মাঠে ১-২ ব্যবধানে চার ম্যাচ সিরিজ হেরেছিল। তবে আসন্ন ফাইনালে সেই সিরিজের ফলাফলের তেমন কোনও গুরুত্ব নেই বলেই দাবি লায়নের। 'ভারতে যা ঘটেছিল, সেটা স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে ফেলা দরকার। দুই দলই বেশ শক্তিশালী এবং দলে ভারসাম্য রয়েছে। বেশ একটা চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে। ভারতীয় দলে বেশ প্রতিভাবান কয়েকজন ব্যাটার ও বোলার রয়েছেন। দুই দলই এক ম্যাচের জন্য নিজেদের সর্বস্বটা উজাড় করে দেবে। তাই ম্যাচে লড়াইটা হাড্ডাহাড্ডিই হবে। এই ম্যাচে মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।' দাবি লায়নের। 

ভারতীয় দলের অনুূশীলন

ফাইনালের আগে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। ব্যাটিং, বোলিং অনুশীলন তো চলছেই পাশাপাশি ভারতীয় দলের (Team India) তারকাদের মন দিয়ে ফিল্ডিং অনুশীলন করতেও দেখা গেল। শুক্রবার, ২ জুন বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে বিরাট কোহলি, অক্ষর পটেল, শুভমন গিলদের ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায়। ভারতীয় দলের তারকাদের দুই ভাগে ভাগ করে এই অনুশীলন করা হয়। একদল হাই ক্যাচের অনুশীলন করে, অপর দলকে তুলনামূলক দ্রুত গতিতে ক্লোজ ক্যাচিংয়ের অনুশীলন করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এনার্জি লেভেলটা প্রতিটি সেশনের সঙ্গেই উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।'

আরও পড়ুন: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget