এক্সপ্লোর

Ashes Series: লায়নের ৪০০ উইকেট, ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিল বিতর্কবিদ্ধ অস্ট্রেলিয়া

Aus vs Eng: মাঠের পারফরম্যান্স দিয়ে সমস্ত বিতর্কের জবাব দিল অস্ট্রেলিয়া। গাব্বায় (Gabba) অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন কামিন্স-স্টিভ স্মিথরা।

ব্রিসবেন: যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে টিম পেনের (Tim Paine) নেতৃত্ব খোয়ানো। জাতীয় দল থেকেও ছেঁটে ফেলা হয় তাঁকে। অধিনায়ক করা হয় প্যাট কামিন্সকে (Pat Cummins)। প্রথা ভেঙে কোনও পেসারের হাতে তুলে দেওয়া হয় জাতীয় দলের দায়িত্ব। সব মিলিয়ে অ্যাশেজ সিরিজ (The Ashes 2021-22) শুরু হওয়ার আগে থেকেই বিতর্কে জর্জরিত ছিল অস্ট্রেলিয়া (Eng vs Aus।

মাঠের পারফরম্যান্স দিয়ে সমস্ত বিতর্কের জবাব দিল অস্ট্রেলিয়া। গাব্বায় (Gabba) অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন কামিন্স-স্টিভ স্মিথরা। অজিরা এগিয়ে গেলে ১-০ ব্যবধানে। আর দলের জয়ে উজ্জ্বল অবদান রাখলেন নাথান লায়ন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটহীন ছিলেন। দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ৪ উইকেট। টেস্ট ক্রিকেটে চারশো উইকেট হয়ে গেল তাঁর।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেছিলেন ডাভিড মালান ও জো রুট। ব্যক্তিগত ৮২ রানে থাকা মালানকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন লায়নই। জো রুট ৮৯ রান করে ফেরেন। তৃতীয় উইকেটে ১৬২ রান যোগ করেছিলেন রুট ও মালান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৯৭ রানে।

জয়ের জন্য ২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া। এক উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৯ উইকেটে টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেলেন কামিন্সরা। প্রথম ইনিংসে ১৫২ রান করে ম্যাচে সেরা হয়েছেন ট্র্যাভিস হেড।

অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দুরন্ত ভঙ্গিমায় শুরুটা করলেন প্যাট কামিন্স। গাব্বায় প্রথম টেস্টে ইংল্যান্ডকে নয় উইকেটে ধরাশায়ী করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়ে নিলেন অজিরা। কামিন্স নিজেও বল হাতে সফল। প্রথম ইনিংসে পাঁচ উইকেট সহ দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান ৮৯ রানে সাত উইকেট। অজি অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে এটাই সেরা বোলিং পারফরম্যান্স। ১৯৫৮ সালে রিচি বেনোও একই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে সাত উইকেট পেয়েছিলেন (১১২ রানে সাত উইকেট)। সেই নজির স্পর্শ করলেন কামিন্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget