এক্সপ্লোর

অভিষেকেই নজির নভদীপ সাইনির

ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।

ফ্লোরিডা: আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম ডেলিভারিতে পরপর ২ উইকেট, আর শেষ ওভারের তৃতীয় বলে ৩ নম্বর উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট। স্বপ্নের অভিষেক ভারতীয় স্পিডস্টার নভদীপ সাইনির। সঙ্গে রয়েছে বিরলতম বিশ্ব নজির গড়ার পারফর্ম্যান্সও। নভদীপ ভারতীয় ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার, যিনি কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিকের শেষ ওভারে কোনও রান না দিয়ে উইকেট তুলে নিয়েছেন। অতীতে আন্তর্জাতিক কোনও ম্যাচে এই কীর্তি গড়েছেন কেবলমাত্র একজন ক্রিকেটারই। সিঙ্গাপুরের জনক প্রকাশ আইসিসি আয়োজিত এশীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাতারের বিরুদ্ধে শেষ ওভারে মেডেন ও উইকেট তুলে প্রথম এই রেকর্ড গড়েন। সেই তালিকায় দ্বিতীয় স্থানেই চলে এলেন নভদীপ। তবে সাইনির আগে দুটি টেস্ট খেলিয়ে দেশের মধ্যে টি ২০ ম্যাচে কোনও  বোলার অভিষেক ম্যাচে এই নজির গড়েননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের শেষ ওভার মেডেন, সঙ্গে কাইরন পোলর্ডের মহার্ঘ উইকেট, এর থেকে ভাল অভিষেক আর কী-ই বা হতে পারে। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।

প্রসঙ্গত, শনিবার ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরুতেই ক্যারিবিয়ান ওপেনারদের ফিরিয়ে ভারতকে শক্তপোক্ত জায়গায় দাঁড় করিয়ে দেন ওয়াশিংটন সুন্দর ও ভুবনেশ্বর কুমার। এরপর এক ওভারে পরপর ২ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাক্কা দেন নভদীপ। একমাত্র কাইরন পোলার্ডের ৪৯ ইনিংসের সুবাদে ভারতের সামনে ৯৫ রানের স্কোর দাঁড় করায় ক্যারিবিয়ানরা। শেষ ওভারে কোনও রান না দিয়ে পোলার্ডের উইকেট নেন নভদীপ।

জবাবে ব্যাট করতে নেমে শিখর ধবনের উইকেট খোয়ায় ভারত। রোহিত করেন ২৪ রান। ছোট লক্ষ্য হলেও কটরেলদের সামনে ব্রেক কষতে হয় রান মেশিন কোহলিকেও। ৯৬ রান তুলতে ৬ উইকেট হারায় ভারত। অবশেষে ১৮তম ওভারে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন জাদেজা ও সুন্দর।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA
Purbachal Amra Sabai Club | পূর্বাচল আমরা সবাই ক্লাবের ৭৩তম বর্ষের থিম হল 'মায়েরা মিথ্যা বলে'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget