এক্সপ্লোর

Neeraj Chopra: লক্ষ্য অলিম্পিক্স রেকর্ড, ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে চান নীরজ

৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন নীরজ। কিন্তু এতেই থেমে থাকতে চাইছেন না নীরজ। এবার তার লক্ষ্য আরও দূরত্ব অতিক্রম করা। নিজের জন্য মাইলস্টোন হিসেবে ৯০ মিটার দূরত্বকে বেছে নিয়েছেন তিনি।

টোকিও: টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীনতার পর প্রথমবার সোনা জিতেছে ভারত। জ্যাভলিনে টোকিওতে স্বর্ণপদক জয়ের পরই শুভেচ্ছা বন্যায় ভাসছেন পানিপথের বছর ২৩ এর এই যুবক। ফাইনালে দ্বিতীয় থ্রোয়ে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন নীরজ। কিন্তু এতেই থেমে থাকতে চাইছেন না নীরজ। এবার তার লক্ষ্য আরও দূরত্ব অতিক্রম করা। নিজের জন্য মাইলস্টোন হিসেবে ৯০ মিটার দূরত্বকে বেছে নিয়েছেন তিনি। টোকিওয় সাফল্যের পর নীরজ বলেন, ‘দ্বিতীয় থ্রোটা ভাল ছিল। অলিম্পিক্সের রেকর্ড হল ৯০.৫৭ মিটার। আমিও তা অতিক্রম করতে চাই। জ্যাভলিনের ক্ষেত্রে টেকনিক যদি ঠিক থাকে, তবে এই দূরত্বও অতিক্রম করা খুব চাপের নয়। তাই নিজের ব্যক্তিগত সেরা হওয়া ছাড়াও অলিম্পিক্সের রেকর্ডও ঝুলিতে রাখতে চাই। আমি আরও পরিশ্রম করতে চাই। একই সঙ্গে এবার নব্বই মিটার দূরত্ব অতিক্রম করাই আমার লক্ষ্য।’

নিজের এই সাফল্যের জন্য আন্তর্জাতিক মঞ্চে ক্রমাগত নামার অভিজ্ঞতাকেও কারণ হিসেবে তুলে ধরছেন নীরজ। তিনি বলেন, ‘আমার এই সাফল্যের মূলে রয়েছে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা। ২-৩টে আন্তর্জাতিক মঞ্চে আমি পারফর্ম করেছিলাম টোকিও আসার আগে। তাই অলিম্পিক্সে আলাদা কোনও চাপ আমি অনুভব করিনি। শুধু নিজের ফোকাস ধরে রাখতে চেয়েছিলাম।’

উল্লেখ্য, ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সেটাই এতদিন অলিম্পিক্সে ভারতের একমাত্র ব্যক্তিগত সোনা ছিল। শনিবার অভিনবর সঙ্গে একাসনে বসে পড়লেন নীরজ। 

স্বাধীন ভারতে এই প্রথম অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক এল। ১২১ বছর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার হার্ডলস ও ২০০ মিটার দৌড়ে রুপো পেয়েছিলেন কলকাতায় জন্মানো নরম্যান প্রিচার্ড। তারপর এই প্রথম অ্যাথলেটিক্সে পদক পেল ভারত। 

শনিবার ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন। এই থ্রো-ই সোনা এনে দিল। পরের থ্রোগুলিতে দূরত্ব বাড়েনি। তৃতীয় থ্রো ছিল ৭৯.৭৯ মিটারের। তবে তাতে নীরজের সোনা জিততে কোনও সমস্যা হয়নি। 

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget