এক্সপ্লোর

Neeraj Chopra: ট্র্যাকে ফিরেই নতুন জাতীয় রেকর্ড গড়লেন নীরজ চোপড়া

Neeraj Chopra Record: এর আগে টোকিওতে (Tokyo Olympics 2021) ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। মঙ্গলবার সেই নম্বরকেও ছাপিয়ে গেলেন তিনি।

পাভো নুরমি: টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এরপর ফের ট্র্য়াকে ফিরেই জাতীয় রেকর্ড গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। পাভো নুরমি গেমসে দ্বিতীয় চেষ্টায় ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করেন পানিপথের এই তরুণ। এর আগে টোকিওতে (Tokyo Olympics 2021) ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। মঙ্গলবার সেই নম্বরকেও ছাপিয়ে গেলেন তিনি। গড়লেন নতুন জাতীয় রেকর্ড। 

 

জাতীয় রেকর্ডের মালিক নীরজ

টোকিও অলিম্পিক্সের পর নিজেকে দীর্ঘদিনের জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সরিয়ে নিয়েছিলেন নীরজ। সেই সময় বিভিন্ন শারীরিক কসরত করতে ও প্রস্তুতি সারতে দেখা গিয়েছিল তাঁকে। বড় কোনও প্রতিযোগিতায় এই প্রথম নামলেন তিনি। এদিন প্রথম থ্রোয়ে নীরজ ৮৬.৯২ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। আর দ্বিতীয় থ্রো-তেই রেকর্ড গড়েন তিনি। ৮৯.৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। এই টুর্নামেন্টে সোনা জিতেছেন ফিনল্য়ান্ডেরই অলিভার হেলানডার। তিনি ৮৯.৮৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। 

নীরজের ইউটিউব চ্যানেল

উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করেছিলেনন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার পরবর্তী প্রজন্মকে জ্যাভলিনে উদ্বুদ্ধ করতে ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতেই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ওয়ার্ক আউট থেকে শুরু করে নানারকম কার্যকলাপের ছোট ছোট ভিডিও করে সেই চ্যানেলে পোস্ট করবেন নীরজ।

কী দেখতে পাওয়া যাবে নীরজের ইউটিউব চ্যানেলে? টোকিওর সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার বলছিলেন, ''নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করতে পারলাম। ভীষণ খুশি আমি। ভবিষ্যতের অ্যাথলিটদের সাহায্য করতে চাই এর মাধ্যমে। বিভিন্নরকম ফিটনেস ট্রিকস থেকে শুরু করে আমার নিজের জীবনের কিছু ছোট ছোট আকর্ষণীয় তথ্যও তুলে ধরব।''

 

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget