এক্সপ্লোর

Neeraj Chopra: 'ক্রীড়াক্ষেত্রে ওর কোনও তুলনা নেই', সোনাজয়ী নীরজকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

World Athletics Championship: নিজের দ্বিতীয় প্রয়াসেই ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নীরজ চোপড়া।

নয়াদিল্লি: 'সোনার ছেলে'র ইতিহাস গড়ার পালা অব্যাহত। টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত বিভাগে জিতেছিলেন সোনা। এবার চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) ফের সোনা জিতলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর দুরন্ত সাফল্যে স্বাভাবিকভাবেই চারিদিকে শুভেচ্ছার ঢল। সাধারণ মানুষ থেকে তারকারা, সকলেই নীরজকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত। সেই তালিকায় হাজির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi)।

নীরজের দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'ক্রীড়াক্ষেত্রে নীরজ মানেই সাফল্য। ওর দায়বদ্ধতা, প্যাশন এবং নিয়মানুবর্তিতা ওকে শুধু অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়নই নয়, বরং বলব ক্রীড়াবিশ্বের ওর কোনও তুলনা নেই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ওর সোনা জয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল।' 

 

নীরজ চোপড়া ক্রীড়াবিদ হওয়ার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীরও সুবেদার পদে রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর তরফেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়। সেনাবাহিনীর সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'নীরজ চোপড়া আবারও আমাদের গর্বিত করল। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে সোনা জয়ের জন্য সুবেদার নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনী শুভেচ্ছা জানাচ্ছে।' 

 

 

ছেলের দুরন্ত সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নীরজের বাবাও। ছেলে দেশে ফিরলেই তাঁর এই বিরাট সাফল্য ধুমধাম করে উদযাপন করা হবে বলে জানান তাঁর বাবা সতীশ কুমার। তিনি বলেন, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের দেশ পদক জিতেছে, যেটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয়। নীরজ দেশে ফেরার পরে নিশ্চয়ই আমরা এই সাফল্য উদযাপন করব।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পদক হাতছাড়া হলেও, জাতীয় রেকর্ড গড়ে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন পারুল

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget