এক্সপ্লোর

Neeraj Chopra on Paralympics: প্যারালিম্পিক্সের সোনালি দিনে প্যারা অ্যাথলিটদের সমর্থনে গলা ফাটানোর ডাক সোনার ছেলে নীরজের

নীরজের বার্তা, সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে প্যারালিম্পিক্স ফলো করুন।

নয়াদিল্লি : সোনালি কীর্তি গড়ছে ভারত, কিন্তু ক'জন ভারতীয় সেই সাফল্য উদযাপন করছেন! সংখ্যাটা মোটেই খুব একটা স্বস্তির নয়, অন্তত দেশের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra) মনে করছেন তেমনটাই। তাই অলিম্পিক্সে (Olympics) জ্যাভলিনে সোনাজয়ী নীরজের দেশবাসীর কাছে বার্তা প্যারা অ্যাথলিটদের সাফল্যেও তাদের প্রয়োজনীয় উৎসাহ দিন। প্যারালিম্পিক্সে (Paralympics) সাফল্যকে প্রয়োজনীয় স্বীকৃতি দিয়ে, তাদের খেলা দেখে এগিয়ে যেতে সাহায্য করু দেশের খেলাধুলোকে।

সোমবার প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া সোনা সহ মোট ৫টি পদক জিতে ঐতিহাসিক দিন কেটেছে ভারতের। আর এদিন রাতেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে নীরজের ভিডিও বার্তা 'সবাই আশা করি ভালো আছেন, আপনার সামনে একটা কথা জানাতে এসেছি। প্যারালিম্পিক্স দেখছিলাম। আমাদের সব অ্যাথলিটরা। আবানী সোনা জিতেছে, সুমিত বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে। দেবেন্দ্র ভাই, সুন্দরও দারুণ পারফর্ম করেছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে সেভাবে প্যারালিম্পিক্স সবাই ফলো করছেন না। তাই সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে প্যারালিম্পিক্স ফলো করুন। কারণ, কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁরা ওখানে গিয়ে খেলছেন, দেশের প্রতিনিধিত্ব করছেন ও সর্বোচ্চ পর্যায়ে পদক জিতছেন। তাই আমাদের খেলার জগতের জন্য খুব দরকার আপনাদের সমর্থন। দয়া করে সবাই আমাদের অ্যাথলিটদের বাড়তি সমর্থন করুন, প্যারালিম্পিক্স দেখুন। তাহলেই ভারতীয় খেলাধুলো আরও উন্নতি করতে পারবে। সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ।'

সোমবার প্যারালিম্পিক্সে ২টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ, ভারতের ঝুলিতে মোট ৭ পদক এসেছে। একলাফে যার জেরে পদকতালিকায় ২৬ নম্বরে পৌঁছে গিয়েছে ভারত। দিনের শুরুতেই অবনী লেখারা (Avani Lekhara) ও শেষপর্বে সুমিত আন্টিলের (Sumit Antil) সুবাদে সোনা আসে। মাঝে প্যারালিম্পিক্সের আসরে ভারতের সর্বকালের শ্রেষ্ট অ্যাথলিট হিসেবে নিজের স্থান পাকা করে রুপো জয় দেবেন্দ্র ঝাঝারিয়ার (Devendra Jhajharia)। জ্যাভলিনয়েই সুন্দর সিংহ গুরজারের সুবাদে ব্রোঞ্জ। পাশাপাশি ডিসকাস থ্রোয়ার যোগেশ কাথুনিয়ার রুপো। এর আগে রবিবার প্যারালিম্পিক্সে তিনটি পদক জিতেছিল ভারত। টেবিল টেনিসে রুপো জিতেছিলেন ভাবিনাবেন প্যাটেল। পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে এশীয় রেকর্ড গড়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। যদিও গতকাল পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেও তা হাতছাড়া হয় ভারতের বিনোদ কুমারের। বিনোদের শারীরিক প্রতিবন্ধকতার ধরন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ অ্যাথলিটরা। যা মান্যতা দিয়ে পদক কেড়ে নেয় প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ।

আরও পড়ুন-

জোড়া সোনা সহ মোট ৫ পদক, প্যারালিম্পিক্স ইতিহাসে ভারতের সোনালি দিন

বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিনে সোনা জিতলেন সুমিত

প্যারালিম্পিক্সে সোনা ভারতের, শ্যুটিংয়ে বাজিমাত অবনী লেখারার

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget