এক্সপ্লোর

India Wins Gold: প্যারালিম্পিক্সে সোনা ভারতের, শ্যুটিংয়ে বাজিমাত অবনী লেখারার

প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের। শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন অবনী লেখারা। 

টোকিও: প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের। টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়ে প্রথম সোনা ভারতের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জিতলেন অবনী লেখারা। ২৪৯.৬ পয়েন্ট পেয়ে অবনী গড়লেন প্যারালিম্পিক্স রেকর্ড। 

মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস! কিন্তু, তার নেপথ্যে যে কত যন্ত্রণার কাহিনি লুকিয়ে রয়েছে তা কে জানত? বাড়ি রাজস্থানের জয়পুরে। পিঙ্ক সিটিরই জেডিএ শ্যুটিং অ্যাকাডেমিতে অনুশীলন করেন অবনী লেখারা। ২০১২-তে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে মারাত্মক চোট পান। প্যারাপ্লেজিয়ায় আক্রান্ত হন। কিন্তু, সে প্রতিবন্ধকতা তাঁকে থামিয়ে দিতে পারেনি। বরং, বাড়িয়ে দিয়েছে জেদ, আর ইচ্ছেশক্তি। তার জোরেই টোকিওয় পোডিয়াম ফিনিশ। রেকর্ড গড়ে সোনা জয়। ভারতবর্ষ সোনার মেয়েকে পেল প্যারালিম্পিক্সের হাত ধরে।

অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, 'অলৌলিক সাফল্য। কঠিন লড়াইয়ের পর যোগ্য হিসেবে আপনি সোনা জিতেছেন। পরিশ্রম আর শ্যুটিংয়ের প্রতি ভালবাসার জোরেই এটা সম্ভব হয়েছে। ভারতীয় ক্রীড়াজগতের এ এক বিশেষ মুহূর্ত। ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা।'  

এদিন সকাল থেকে একের পর এক পদক আসতে থাকে ভারতের ঝুলিতে। জ্যাভলিনে পদক জিতেছেন ঝাঝারিয়া রুপো ও সুন্দর সিংহ। এথেন্স, রিওর পর এবার ফের একবার টোকিওতে জ্যাভলিনে ইতিহাস গড়ে পদক জিতলেন দেবেন্দ্র। টোকিও প্যারালিম্পিক্সে  রুপো জিতেছেন এফ ৪৬ বিভাগে। সেই একই বিভাগে সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন। 

ডিসকাসেও উজ্জ্বল ভারত। এফ ৫৬ বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া। এর আগে প্যারালিম্পিক্সে রবিবার তিনটে পদক জিতেছিল ভারত। টেবিল টেনিসে রুপো জিতেছিলেন ভাবিনাবেন। পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও। 

পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতেছেন ভারতের বিনোদ কুমার। যদিও বিনোদের শারীরিক প্রতিবন্ধকতার ধরন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ অ্যাথলিটরা। ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টের যোগ্যতা পেয়েছিলেন বিনোদ। যাঁদের পেশিশক্তি ত্রুটিপূর্ণ হয়, তাঁরা এই ইভেন্টে অংশ নিতে পারেন। রবিবার রাতের দিকের খবরে ভারতীয় ক্রীড়ামহলে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সেই সঙ্গে আচমকাই সংশয় তৈরি হয়েছে বিনোদের পদক প্রাপ্তিকে ঘিরে। তিনি ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরবেন কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-Anushka Sharma: কোয়ালিফায়ার ১-এ কোহলি আউট হতেই ভাইরাল অনুষ্কার প্রতিক্রিয়া, কী এমন করলেন কোহলি-ঘরণী?
কোয়ালিফায়ার ১-এ কোহলি আউট হতেই ভাইরাল অনুষ্কার প্রতিক্রিয়া, কী এমন করলেন কোহলি-ঘরণী?
Lake Town Messi statue: পাঁচ মাসেই ভেঙে পড়ার আশঙ্কায় লেকটাউনের মেসির মূর্তি, দুর্ঘটনা এড়াতে বাঁধা হল দড়ি
পাঁচ মাসেই ভেঙে পড়ার আশঙ্কায় লেকটাউনের মেসির মূর্তি, দুর্ঘটনা এড়াতে বাঁধা হল দড়ি
IPL Qualifier 1 Live: ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই অনবদ্য, গুজরাত টাইটান্সকে দুরমুশ করল আরসিবি
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই অনবদ্য, গুজরাত টাইটান্সকে দুরমুশ করল আরসিবি
Murugan Ashwin Retirment: ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন, আচমকাই ক্রিকেট ছাড়লেন অশ্বিন
৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন, আচমকাই ক্রিকেট ছাড়লেন অশ্বিন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget