এক্সপ্লোর

Neeraj Chopra: ফের ইতিহাস নীরজের, প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ডায়মন্ড লিগ ফাইনাল

Neeraj Chopra Wins Diamond League: কেরিয়ারের চতুর্থ সেরা থ্রোয়ে ৮৮.৪৪ মিটার দূরত্ব অতিক্রম করে ডায়মন্ড লিগ খেতাব নিজের নামে করলেন নীরজ চোপড়া।

জুরিখ: অলিম্পিক্সে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে আগেই ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর ইতিহাস গড়ার পালা অব্যাহত। এবার প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল (Diamond League Final) খেতাব জিতলেন তারকা ভারতীয় অ্যাথলিট। 

সাফল্যের ঢল

শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেননি নীরজ। প্রথম থ্রোয়েই ফাউল করে বসেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। তবে নিজের দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। নীরজের এই থ্রোয়ের থেকে অধিক দূরে আর কেউই জ্যাভলিন থ্রো করতে পারেননি। ফলে সেরা থ্রো করে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগের খেতাব জিতে নেন নীরজ। এটি তাঁর কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। এরপরের প্রয়াসগুলিতে নীরজ যথাক্রমে ৮৮ মিটার, ৮৬.১১ মিটার, ৮৭ মিটার এবং ৮৩.৬০ মিটার দূরত্ব অতিক্রম করেন। 

 

 

অলিম্পিক্সে রুপো জয়ী, চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন থ্রোয়ার জাকুব ৮৬.৯৪ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করেন। নিজের চতুর্থ প্রয়াসে এই ৮৬.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করেন জাকুব। জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৩.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে তৃতীয় স্থান অধিকার করেন। মাত্র ১৩ মাসের ব্যবধানেই অলিম্পিক্সে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো এবং ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জিতে নিলেন নীরজ। গত বছর ৭ অগাস্ট টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ২৪ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট। এ মরসুমে ছয়বার ৮৮ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। এটি তাঁর ধারাবাহিকতারই পরিচয়বাহক। এ বছরই ৮৯.৯৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নীরজ।

কী পুরস্কার জিতলেন নীরজ?

এর আগেও ডায়মন্ড লিগে নীরজ দুইবার অংশগ্রহণ করেছিলেন। তবে ২০১৭ ও ২০১৮ সালে ডায়মন্ড লিগে যথাক্রমে সপ্তম এবং চতুর্থ স্থানে শেষ করেছিলেন তিনি। এবার জিতে নিলেন খেতাব। এই ফাইনাল জেতায় নীরজ একটি হীরের ট্রফি ও ৩০ হাজার মার্কিন ডলার তো জিতলেনই, পাশাপাশি পরের বছর বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ওয়াইল্ড কার্ড হওয়ার সুযোগও পেয়ে গেলেন। অবশ্য লুয়াসান্নে নীরজের থ্রো ৮৫.০ মিটারের অধিক দূরত্ব অতিক্রম করায়, তিনি আগেই বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। 

আরও পড়ুন: ব্যাটে বিরাট, বলে ভুবি, আফগানিস্তানের বিরুদ্ধে ১০১ রানে বিশাল জয় ভারতের

সেরা শিরোনাম

Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget