এক্সপ্লোর

Neeraj Chopra marriage: 'Happily ever after...', নতুন জীবনে পদার্পণ নীরজের, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন

'Happily ever after...', নতুন জীবনে পদার্পণ নীরজের, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন

নয়াদিল্লি: জ্যাভলিন হাতে তিনি দেশের হয়ে ইতিহাস গড়েছেন। জিতেছেন জোড়া অলিম্পিক্স পদক। এবার নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রীড়াজগতের 'হার্টথ্রব' নীরজ চোপড়া (Neeraj Chopra)। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি শেয়ার করলেন ভারতীয় তারকা অ্যাথলিট।

টোকিওতে প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। গত বছরে প্যারিসে চোট আঘাতে জর্জরিত নীরজ সোনা না জিতলেও রুপো পান। তাঁর অনুরাগীর সংখ্যা স্বাভাবিকভাবেই প্রচুর। সেই নীরজই একেবারে চুপিসারে দিন দু'য়েক আগে বিয়ে সেরে ফেলেন হিমানী মোরের সঙ্গে। রবিবারই অবশ্য তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবিগুলি শেয়ার করেন। ২৭ বছর বয়সি নীরজ ছবিগুলির ক্যাপশনে লেখেন, 'নিজের পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের শুরুটা করলাম। প্রচুর আর্শীবাদ আজ আমাদের এখানে পৌঁছতে সাহায্যে করেছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ। ভালোবাসার সুতোয় গেঁথে চিরজীবনের সফর।' 

 

 

এই ছবিতেই নীরজ তাঁর স্ত্রীয়ের নামও সকলকে জানান। নীরজের স্ত্রী সোনিপথের হলেও, তিনি এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। নীরজের কাকা ভীম, যিনি নীরজদের সঙ্গেই থাকেন, তিনি পিটিআইকে জানান নীরজরা দেশেই বিয়ে সেরে বর্তমানে মধুচন্দ্রিমায় বেরিয়েছেন। তিনি বলেন, 'দিন দুই আগে ভারতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। তবে কোথায় হয়েছে সেটা আমি বলতে পারব না। মেয়েটি সোনিপথের এবং বর্তমানে ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। ওরা মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে গিয়েছে তবে সেই জায়গাটা কোথায়, সেটা আমি জানি না। আমরা এটুকুই জানাতে চাই।'

সেরা জ্যাভলিন থ্রোয়ার নীরজ

টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এরপরই প্যারিসেও তাঁকে ঘিরে আগ্রহ বেড়েছিল। আরও একটা সোনা আসতে চলেছে জ্যাভলিনে এই আশাই ছিল। কিন্তু প্যারিসও পাকিস্তানের আর্শাদ নাদিমের সামনে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের নীরজ চোপড়ার। প্যারিসও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। কিন্তু এবার বছরের সেরা জ্যাভিলন থ্রোয়ার হিসেবে ইউ এস ম্য়াগাজিনের তরফে বেছে নেওয়া হল নীরজ চোপড়াকেই। তিনি টেক্কা দিয়ে দিলেন তাঁর পাক প্রতিদ্বন্দ্বীকে। 

বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড নিউজ ম্য়াগাজিন ২০২৪ সালের সেরা জ্যাভলিন থ্রোয়ারের তালিকা প্রকাশ করেছে। সেখানেই সবার প্রথমে রয়েছেন নীরজ চোপড়া। আর্শাদ নাদিম পঞ্চম স্থান অধিকার করেছেন। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী অ্য়ান্ডারসন পিটার্স দ্বিতীয় স্থানে রয়েছেন এই তালিকায়। উল্লেখ্য, ২০২৩ সালেও এই ম্য়াগাজিনে শীর্ষস্থান অধিকার করেছিলেন নীরজ। ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত এই ম্য়াগাজিনটির পথ চলা শুরু হয়েছিল ১৯৪৮ সাল থেকে। 

আরও পড়ুন: বছরের প্রথম ম্য়াচে গোল করেই প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে ৩-০ দেখিয়ে বিশেষ সেলিব্রেশন মেসির 

সেরা শিরোনাম

IND vs NZ: এবার লাল বলের আসল লড়াই কিউয়ি ভূমিতে, অতীত রেকর্ড চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরে
এবার লাল বলের আসল লড়াই কিউয়ি ভূমিতে, অতীত রেকর্ড চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরে
Shastri On Gambhir: সিরিজ জিতলেও হতাশাজনক ব্যাটিং, গম্ভীরের সুরে সুর মিলিয়ে বিশ্বকাপের আগে আশঙ্কা প্রকাশ শাস্ত্রীর
সিরিজ জিতলেও হতাশাজনক ব্যাটিং, গম্ভীরের সুরে সুর মিলিয়ে বিশ্বকাপের আগে আশঙ্কা প্রকাশ শাস্ত্রীর
Kapil On Virat: '১০ বছর পর অনুশোচনা হবে বিরাটের', কেন হঠাৎ এমন মন্তব্য কিংবদন্তি কপিল দেবের?
'১০ বছর পর অনুশোচনা হবে বিরাটের', কেন হঠাৎ এমন মন্তব্য কিংবদন্তি কপিল দেবের?
IPL 2027: শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget