এক্সপ্লোর

Neeraj Chopra: ফের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে নীরজ চোপড়া, প্রথম তিনেও নেই পাকিস্তানের আরশাদ নাদিম

Javelin throw world rankings: ১৪৪৫ রেটিং পয়েন্ট নিয়ে নীরজ চোপড়া বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন।

নয়াদিল্লি: সদ্যই পরপর দুই প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। বেশ ভাল ফর্মেই রয়েছেন তিনি। এবার ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে পুরষদের জ্যাভলিন থ্রোর ব়্যাঙ্কিংয়েও (Javelin throw world rankings) শীর্ষস্থান পুনরায় দখল করে নিলেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের থেকে শীর্ষস্থান নিজের নামে করলেন ভারতীয় তারকা অ্যাথলিট।

বিশ্ব অ্যাথলেটিক্স এই সপ্তাহের শুরুতেই ব়্যাঙ্কিং আপডেট করে। সেই ব়্যাঙ্কিংয়ে নিজের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪৪৫। সেখানে পিটার্সের সংগ্রহ ১৪৩১। নীরজের প্রতিদ্বন্দ্বী তথা অলিম্পিক্স চ্যাম্পিয়ন আরশাদ নাদিম (Arshad Nadeem) কিন্তু প্রথম তিনেও নেই। পাক অ্যাথলিট রয়েছেন চতুর্থ স্থানে। পড়শি দেশের তারকার দখলে রয়েছে ১৩৭০ পয়েন্ট। 

নীরজ প্যারিস অলিম্পিক্সের পরেই ব়্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান হারান। পিটার্সের কাছে ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই স্থান হারিয়েছিলেন। তবে ধারাবাহিক পারফরম্যান্সের পর আবারও সেই স্থান ফিরে পেলেন নীরজ। দিনকয়েক আগেই প্যারিসে ডায়মন্ড লিগেও শীর্ষস্থান দখল করেছিলেন নীরজ। অলিম্পিক্সে প্যারিসে পারেননি, তবে ডায়মন্ড লিগে প্যারিসেই খেতাব জিতলেন ভারতীয় মহাতারকা অ্যাথলিট। নীরজ ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে এই প্রতিযোগিতা জেতেন। জুলিয়েন ওয়েবার ৮৭.৮৮ মিটার থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। ব্রাজিলের মরিসিও লুইস ডা সিলভা ৮৬.৬২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তৃতীয় স্থানে শেষ করেন।

এরপর নিজের গৌরবময় কেরিয়ারে আরও এক খেতাব যোগ করেন তিনি। চেক প্রজাতন্ত্রের ওস্ত্রাভায় অ্যাথলেটিক্স মিটে গোল্ডেন স্পাইক ২০২৫ প্রতিযোগিতা জেতেন ভারতীয় অ্যাথলিট। প্রবল প্রতিযোগিতার মাঝেও নীরজের ৮৫.২৯ মিটারের থ্রোই তাঁর শীর্ষস্থান দখল করার জন্য যথেষ্ট ছিল।

গোল্ডেন স্পাইক মিট বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর গোল্ড সিরিজ়ের অংশ। বিশ্বের সেরা অ্যাথলিটরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নীরজ এই প্রতিযোগিতায় ফের একবার নীরজ নিজের ধারাবাহিকতার পরিচয় দিলেন। এই পারফরম্যান্সের ফলে নীরজ নাগাড়ে ২৪টি প্রতিযোগিতায় প্রথম দুইয়ে শেষ করার রেকর্ড অব্যাহত থাকে। দক্ষিণ আফ্রিকার দাউ স্মিট প্রচেষ্টা করেছিলেন। শুরুর দিকে তিনি ৮৪.১২ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। শেষ প্রচেষ্টায় তাঁর জ্যাভলিন ৮১.৯০ মিটার দূরত্ব অতিক্রম করেন। তবে তা নীরজকে পিছনে ফেলার জন্য যথেষ্ট ছিল না। এই দুই প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্সের পরেই ভারতীয় অ্যাথলিট ফের শীর্ষে পৌঁছলেন। 

জার্মানির জুলিয়ান ওয়েবার এ বছরের সর্বসেরা থ্রোটি করেছেন। তিনি দোহা ডায়মন্ড লিগে ৯১.০৬ মিটার দূরত্বে থ্রো করেছিলেন। তিনি আপাতত ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন। টোকিওয় রুপো জেতা চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদেল ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রয়েছেন।

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget