এক্সপ্লোর

সুপার ওভারে ব্যর্থতার পাল্লাই ভারী নিউজিল্যান্ডের

সুপার ওভারের ম্যাচের নিষ্পত্তির ক্ষেত্রে নিউজিল্যান্ডের সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। গত বছরের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে লর্ডসে শেষমুহুর্তের সেই স্বপ্নভঙ্গের বেদনা কিউই সমর্থকদের কাছে কখনও ভোলার নয়।

হ্যামিলটন: সুপার ওভারের ম্যাচের নিষ্পত্তির ক্ষেত্রে নিউজিল্যান্ডের সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। গত বছরের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে লর্ডসে শেষমুহুর্তের সেই স্বপ্নভঙ্গের বেদনা কিউই সমর্থকদের কাছে কখনও ভোলার নয়। রুদ্ধশ্বাস ফাইনালে দুই দলই সমান ২৪১ রান করে। এরপর একদিনের ক্রিকেটের প্রথম সুপার ওভারে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। সুপার ওভারও টাই হয়েছিল। কিন্তু বাউন্ডারি সংখ্যার নিরিখে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সেই নিয়ম ঘিরে বিতর্ক কম হয়নি। যদিও বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ২০২০-র জানুয়ারিতেও নিউজিল্যান্ডের পক্ষে পরিবর্তন কিছু ঘটল না। ভারতের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের লড়াইয়ে টিকে থাকতে হল হ্যামিলটনে তৃতীয় ম্যাচ জিততেই হল তাদের। কিন্তু সুপার ওভারে বেশিরভাগ সময় আধিপত্য বজায় রেখেও হারতে হল তাদের। সুপার ওভারে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেন। নিউজিল্যান্ডের রান তাড়ার সময় প্রধান ভূমিকা নিয়েছিলেন তিনিই। খেলেছিলেন ৯৫ রানের তুখোড় ইনিংস। সুপার ওভারে জসপ্রিত বুমরাহর বলে একটি ছয় ও একটি বাউন্ডারি মারেন তিনি। ওই ওভারে ১৭ রান করে নিউজিল্যান্ড। ম্যাচে এদিন বল হাতে সফল হননি বুমরাহ। চার ওভারে ৪৫ রান দেন। সুপার ওভারে অবশ্য তাঁর ওপরেই আস্থা রাখেন অধিনায়ক বিরাট কোহলি। এরপর ভারতের ব্যাটিংয়ের সময় সুপার ওভারে প্রথম চার বলে ৮ রান হওয়ার পর মনে হয়েছিল সিরিজে কামব্যাক করতে চলেছে ২-০ পিছিয়ে থাকা নিউজিল্যান্ড। কিন্তু রোহিত শর্মা টিম সাউদির শেষ দুই বলে জোড়া ছয় মেরে ভারতকে জয় এনে দেন। সুপার ওভারে রান তাড়া করার ক্ষেত্রে সবচেয়ে বেশি রান করল ভারত। ভারত এই ম্যাচ জিতে ৩-০ এগিয়ে সিরিজ পকেটে ভরল। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে টি ২০ সিরিজ জিতছে ভারত। এর আগে ইংল্যান্ড অকল্যান্ডে সুপার ওভারে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। মাত্র ছয়মাসের মধ্যে বিশ্বকাপের ফাইনাল সহ ৩ বার সুপার ওভারে হারল নিউজিল্যান্ড। ২০১৯-এর নভেম্বরে অকল্যান্ডে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টি ২০ সিরিজের নির্ণায়ক ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছিল সুপার ওভারে। ১৪৬ রানে দুই দলের টাই হওযার পর ইংল্যান্ড সুপার ওভারে ১৭ রান করেছিল। কিন্তু জবাবে সুপার ওভারে মাত্র সাত রান তুলতে পেরেছিল নিউজিল্যান্ড। সুপার ওভারে নিউজিল্যান্ড ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রথম টাই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে নিউজিল্যান্ড। ২০০৬-এর ওই ম্যাচে অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড-উভয় দলই ১২৬ রান করেছিল। বোল আউট (৩-০)-এর মাধ্যমে ওই ম্যাচে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। টি ২০ ক্রিকেটে সুপার ওভার চালু হওয়ার পর নিউজিল্যান্ড সবচেয়ে বেশি সুপার ওভার খেলেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই হেরেছে। ২০০৮-এ অকল্যান্ডে নিউজিল্যান্ড ( ২০ ওভারে সাত উইকেটে ১৫৫) ওয়েস্ট ইন্ডিজ (২০ ওভারে আট উইকেটে ১৫৫)এর কাছে সুপার ওভারে হেরে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে করে ১ উইকেটে ২৫। নিউজিল্যান্ড করে ১ উইকেটে ১৫ রান। ২০০৮-এর ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড সুপার ওভারে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ওই ম্যাচে উভয় দলই ২১৪ রান করে। সুপার ওভারে নিউজিল্যান্ড করে ৯ রান। জবাবে অস্ট্রেলিয়া করে ১ উইকেটে ছয় রান। ২০১২-র সেপ্টেম্বরে টি ২০ বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ড সুপার ওভারে হেরে যায় শ্রীলঙ্কার কাছে। ওই ম্যাচে উভয় দলই ১৭৪ রান করে। সুপার ওভারে শ্রীলঙ্কা করে ১ উইকেটে ১৩। নিউজিল্যান্ড করে ১ উইকেটে ৭। ২০১২-র অক্টোবরে টি ২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ সুপার ওভারে হারে নিউজিল্যান্ড। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৯.৩ ওভারে ১৩৯ রানে অল আউট হয়ে যায়। নিউজিল্যান্ড ২০ ওভারে করে ৭ উইকেটে ১৩৯। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ১৯ রান। নিউজিল্যান্ড করে ১৭ রান। এরপর গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের কাছে এবং ২০২০-র জানুয়ারিতে সুপার ওভারে ভারতের কাছে হারল নিউজিল্যান্ড।

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget