এক্সপ্লোর

Sunil Chhetri: আমরা এরকম সুযোগ পাইনি, কীসের জন্য আক্ষেপ সুনীল ছেত্রীর ?

Indian Football: ইংল্যান্ডে আসন্ন নেক্সট জেন কাপে ভারতের দুই ক্লাবের যুব দল খেলার সুযোগ পাওয়ায় খুশি ভারতের জাতীয় দল ও বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)।

নয়াদিল্লি: ইংল্যান্ডে আসন্ন নেক্সট জেন কাপে ভারতের দুই ক্লাবের যুব দল খেলার সুযোগ পাওয়ায় খুশি ভারতের জাতীয় দল ও বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এই দুই দলের মধ্যে তাঁর ক্লাব দল বেঙ্গালুরু এফসি-ও রয়েছে। সঙ্গে রয়েছেন কেরল ব্লাস্টার্স এফসি-র যুব ফুটবলাররাও।

চলতি মাসেরই শেষ দিকে এই দুই দল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ক্লাবগুলির যুব দলগুলির বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) আয়োজকেরা ও আইএসএলের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট হতে চলেছে। 

দেশের যুব ফুটবলারদের ইংল্যান্ডের মাটিতে খেলার এমন সুযোগ পাওয়া প্রসঙ্গে সুনীল ছেত্রী বলেছেন, “আমাদের দেশের ছেলেরা এই সুযোগ পাওয়ায় আমি খুশি। এই টুর্নামেন্টে আমাদের কোচেরাও বুঝে নিতে পারবেন, যারা আমাদের বিভিন্ন ক্লাবের প্রথম দলের দরজায় কড়া নাড়ছে, তারা ঠিক কেমন।”

একই সঙ্গে তাঁর আফসোস,  “এ রকম সুযোগ আমার ছোটবেলায় কখনও আসেনি। আমি খুশি যে, প্রিমিয়ার লিগ ও এফএসডিএল হাত মিলিয়ে এ রকম একটা টুর্নামেন্ট করছে। নেক্সট জেন কাপ আমাদের দেশের তরুণদের সামনে ইংল্যান্ডের সেরা ক্লাব দলগুলির যুব দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ এনে দিচ্ছে।”

গত মে মাসে রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের প্রথম মরসুমে সেরার শিরোপা জেতে বেঙ্গালুরু এফসি। এই খেতাবের সুবাদেই নেক্সট জেন কাপে অংশগ্রহণ করবে তারা। তাদের সঙ্গে এই লিগের রানার্স কেরল ব্লাস্টার্সও ইংল্যান্ডে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।

লিগের সেরা দুই ক্লাব ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে খেলা একাধিক ক্লাবের যুব দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। অর্থাৎ প্রিমিয়ার লিগে যে দলগুলি দাপিয়ে বেড়ায়, তাদের অ্যাকাডেমি দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন ভারতের এই উঠতি ফুটবলাররা। ফুটবল বিশেষজ্ঞদের মতে, দেশে ফিরে ক্লাব ও জাতীয় দলের হয়ে মাঠে এই অমূল্য অভিজ্ঞতা কাজে লাগবে তাঁদের।

আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি ভারতের, জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর

সেরা শিরোনাম

IND vs NZ Live Score: ধ্রুব জুড়েলের ৮৮, ২৪৬ রানে অল আউট ভারত, ১১০ রানের লিড পেল নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
ধ্রুব জুড়েলের ৮৮, ২৪৬ রানে অল আউট ভারত, ১১০ রানের লিড পেল নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
Akash Deep: ৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম
৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম
Rishabh Pant: পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget