এক্সপ্লোর

নিজে ৫২, ছেলের চেয়েও ৬ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করছেন নেইমারের মা! সম্মতি সুপারস্টারেরও

একটি বাগানে নতুন প্রেমিকের সঙ্গে নাদিনের ছবি ঘিরে উত্তাল নেট দুনিয়া। ক্যাপশনটিও বেশ আকর্ষণীয়।

সাও পাওলো: নিজের ছেলের চেয়েও ৬ বছরের ছোট একজনকে ডেট করছেন বিশ্ব ফুটবলের সেরা তারকাদের অন্যতম নেইমারের মা! তাঁর বয়স ৫২। আর ২২ বছর বয়সি ছেলেটি ভিডিও গেমার। পায়ের জাদুতে ময়দানে লাইম লাইট কেড়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার। সংবাদমাধ্যমের নজর সবসময় তাঁকে অনুসরণ করে। কিন্তু এবার প্রচারের আলো কেড়ে নিলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের মা নাদিন। মাত্র ২২ বছরের এক ভিডিও গেমারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এই নিয়েই চর্চায় উত্তাল ব্রাজিলের সংবাদমাধ্যম। নেইমারের মা নাদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়েছেন তাঁর প্রেমিক থিয়াগো রামোসের ছবি। একটি বাগানে নতুন প্রেমিকের সঙ্গে নাদিনের ছবি ঘিরে উত্তাল নেট দুনিয়া। ক্যাপশনটিও বেশ আকর্ষণীয়। ‘যা কিছু রহস্যময়, তা বর্ণনাতীত...’
ব্রাজিলিয় সংবাদমাধ্যম সূত্রের খবর, নেইমারের মায়ের এই প্রেমিকটি ভিডিও গেমারের সঙ্গে মডেলও। ২০১৬ সালে নেইমারের বাবা, ওয়্যাগনারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নাদিনের। মায়ের নতুন সম্পর্কে যে নেইমারেরও আপত্তি নেই, তা বুঝিয়ে দিয়েছেন মায়ের পোস্টে তাঁর কমেন্টে। লিখেছেন, মা...খুশি থাকো। সম্ভবত এই সম্পর্ক নিয়ে আপত্তি নেই নেইমারের বাবারও। শোনা যায়, নাদিনের প্রেমিক রামোস বরাবরই নেইমার-ভক্ত। রামোস জানিয়েছে, সে ২০১৭ সালে নেইমারকে আপ্লুত হয়ে মেসেজ পাঠিয়ে বলেছিল, তুমি চমৎকার, নেইমার। জানি না, তোমার মতো একজনের অনুরাগী হওয়ার ভিতরের আবেগকে কী করে প্রকাশ করব। তোমায় খেলতে দেখলেই নিজের মধ্যে মোটিভেশন খুঁজে পাই। একদিন তোমার সঙ্গে দেখা হবে, তোমার ভাই হয়ে উঠব, একসঙ্গে দুজনে খেলব, স্বপ্ন দেখি। জানি, একদিন তোমার মুখোমুখি হবই। কারণ আমি স্বপ্ন দেখি, লক্ষ্য থেকে বিচ্যুত হই না, হাল ছাড়ি না। ঈশ্বরের সাথী হও, খুব সাফল্য পাও, সুখে থাকো। রামোস কাঙ্খিত লক্ষ্য ঠিক পূরণ করেছিলেন, গত জানুয়ারিতে নিজের সঙ্গে স্বপ্নের নায়কের ছবি পোস্ট করেছিলেন। মাসখানেক পর নেইমারের জন্মদিনে ধুমধাম করে পার্টি করার আরেকটি ছবিও দেন। তবে নেইমারের মায়ের নতুন বয়ফ্রেন্ডের খবরের পাশাপাশি ব্রাজিলের আরেক তারকা হাল্কও সম্প্রতি প্রচারের আলোয় আসেন। হাল্ক গত বছর তাঁর প্রাক্তন স্ত্রীর ভাগ্নীর সঙ্গে সম্পর্কে জড়ান। কিছুদিন আগে তাঁদের বিয়েও হয়।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget