এক্সপ্লোর

Hero Motocorp: দেশের সর্ববৃহৎ মোটর সাইকেল নির্মান কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ৯ বারের রেসিং চ্যাম্পিয়ন হেমন্থ

Hero Motocorp: ৯ বারের ড্রাগ রেসিং চ্যাম্পিয়ন হেমন্থ মুডাপ্পা। সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হল হেমন্থকে। তিনিই ড্রাগ রেসিং বিষয়টিকে দেশে প্রচার করেছিলেন। 

নয়াদিল্লি: দেশের সর্ববৃহৎ মোটর সাইকেল নির্মান কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ৯ বারের ড্র্যাগ রেসিং চ্যাম্পিয়ন হেমন্থ মুডাপ্পা। সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হল হেমন্থকে। তিনিই ড্র্যাগ রেসিং বিষয়টিকে দেশে প্রচার করেছিলেন। 

বেঙ্গালুরুর বাসিন্দা হেমন্থ ড্র্যাগ রেসিং সার্কিটে নিজের রেকর্ডই ভেঙে দিয়েছিলেন। জাতীয় ড্র্যাগ রেসিং চ্যাম্পিয়নশিপে ৫ বারের খেতাব ঝুলিতে রয়েছে হেমন্থের। ১০৫০ সিসির ওপরে বাইকে রেসিংয়ে সোনা জিতেছেন হেমন্থ। এছাড়াও ৮৫১-১০০০ সিসির বাইক রেসিংয়েও সোনা ঝুলিতে পুরেছেন হেমন্থ। 

কোম্পানির তরফ থেকে রঞ্জিভজিৎ সিংহ বলেন, ''আমরা ভীষণভাবে আনন্দিত হেমন্থ মুডাপ্পাকে আমাদের কোম্পানির সঙ্গে যোগ করাতে পেরে। ওঁনার সাম্প্রতিক জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। হেমন্থের উপস্থিতি আমাদের কোম্পানির প্রত্যেক কর্মচারী থেকে শুরু করে সবার কাজের প্রতি উৎসাহ আরও বাড়াবে। কোম্পানি আরও সমৃদ্ধ হবে। ওঁর উপস্থিতিতে ড্র্যাগ রেসিং কালচার এই দেশে আরও বাড়বে। 

হেমন্থ জানিয়েছেন, ''একটা অসাধারণ যাত্রার শুরু বলা যেতে পারে। এত বড় একটা কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে নিজে ভীষণ খুশি। আমি নিজেকে ভাগ্যবানও মনে করছি। আশা করি ড্র্যাগ রেসিংয়ের কালচারও দেশে আরও বৃদ্ধি পাবে। দেশের তরুণদের সামনের দিকে এগিয়ে আসার জন্য খেলা একটা শক্তিশালী মাধ্যম। আমি সবসময় এই কোম্পানিকে সমীহ করেছি। এখন নিজে এই কোম্পানির হয়ে প্রতিনিধিত্ব করতে পারব। এটা আমার কাছে বিশাল সৌভাগ্যের।''

উল্লেখ্য, এই কোম্পানি দেশের সর্ববৃহৎ দু’চাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা। বাজাজ, টিভিএস এবং এথারের মতো সংস্থাগুলি ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে কাজ করার পর এই কোম্পানিও এই সেগমেন্টে নিজেদের স্কুটার নিয়ে আসতে আগ্রহ প্রকাশ করেছে। প্রসঙ্গত, এই তিনটি সংস্থাই এর মধ্যে দেশের বাজারে তাদের একাধিক ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে, যেখানে এই কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারটি ১ জুলাই লঞ্চ করবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চিতুরে কোম্পানির কারখানায় তৈরি করা হবে হিরো ভিডা ই-স্কুটারটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
Gulveer Singh: কমনওয়েলথ গেমসে গুলবীর সিংয়ের ঐতিহাসিক রুপো, কোচের এক মাস্টারপ্ল্যানেই কেল্লাফতে!
কমনওয়েলথ গেমসে গুলবীর সিংয়ের ঐতিহাসিক রুপো, কোচের এক মাস্টারপ্ল্যানেই কেল্লাফতে!

ভিডিও

Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget