এক্সপ্লোর

কুম্বলের মেয়াদ বাড়ছে না, নতুন করে কোচের আবেদনপত্র চাইছে বিসিসিআই

নয়াদিল্লি: ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ অনিল কুম্বলের মেয়াদ বাড়াচ্ছে না বিসিসিআই। তার বদলে নতুন কোচের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ভারতীয় দলের কোচ হতে ইচ্ছুক ব্যক্তিরা এ মাসের ৩১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। তারপর তাঁদের ইন্টারভিউ নেবেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির তিন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। ভারতের বর্তমান কোচ হওয়ার সুবাদে কুম্বলে সরাসরি পরবর্তী কোচ হওয়ার জন্য ইন্টারভিউ দিতে পারবেন। তবে বিসিসিআই সূত্রে খবর, চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের এবং নিজের বেতন বাড়ানোর দাবি জানানোয় কুম্বলের উপর ক্ষুব্ধ শীর্ষকর্তারা। সেই কারণেই নতুন করে কোচের আবেদনপত্র চাওয়া হচ্ছে। কুম্বলের কোচিংয়ে দেশের মাটিতে ১৩টি টেস্ট ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে ভারত। হার মাত্র একটি টেস্টে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও টেস্ট সিরিজ জিতেছে ভারত। কিন্তু তারপরেও দাবি-দাওয়ার জন্যই বিসিসিআই শীর্ষকর্তাদের বিরাগভাজন হয়েছেন কুম্বলে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি আছে। তারপর হয়তো ভারতীয় দলের কোচের পদ অন্য কাউকে দেখা যেতে পারে। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় ক্রিকেট মহলের একাংশ ক্ষুব্ধ। তাঁদের দাবি, এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা শেষ হওয়ার পর কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারত বোর্ড। যদিও বিসিসিআই কর্তারা বলছেন, কুম্বলের দাবি ক্রমশঃ বেড়ে যাচ্ছে। সেই কারণেই নতুন করে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কুম্বলেই ভারতের কোচ থাকতে পারেন। কিন্তু তাঁকে বুঝিয়ে দেওয়া হবে, সব দাবি মেনে নেবে না বোর্ড। নিজের বেতন বাড়ানোর পাশাপাশি অধিনায়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করায় বিরাট কোহলির বেতন ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছেন কুম্বলে। এছাড়া কোচ হওয়ার সুবাদে দল নির্বাচন কমিটিতেও থাকতে চেয়েছেন কুম্বলে। কিন্তু তাঁর এই দাবি লোঢা কমিটির সুপারিশের বিরোধী। সেই কারণেই কুম্বলের প্রতি সন্তুষ্ট নয় বিসিসিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget